সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর স্মৃতিলোপ ও অসলগ্ন আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার কথা উঠেছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রেসিডেন্ট সুনাক বলে বিতর্কে জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁকে ভাষণের শেষে ‘গড সেভ দ্য কুইন’ বলতেও শোনা গিয়েছিল। এবার কোনও ভুল কথা নয়, ‘অসংলগ্ন’ আচরণ করতে দেখা গেল তাঁকে। ব্রিটিশ সেনার সামনে দাঁড়িয়ে তিনি কিছুটা এলোমেলো আচরণ করছিলেন। এমনকী রাজ পরিবারের প্রোটোকল ভেঙে রাজা চার্লসকে স্পর্শ করতেও দেখা যায় তাঁকে।
ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ঠিক কী দেখা যাচ্ছে তাতে? আসলে গত রবিবারই ব্রিটেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। কিন্তু এবার তিনি উপস্থিত হয়েছেন ব্রিটেনে। আর সেখানেই লনে সেনার সামনে দাঁড়িয়ে কার্যতই খেই হারিয়ে ফেলেছিলেন বাইডেন। তাঁকে বেশ কিছুটা সময় এক সেনার সঙ্গে কথা বলতে দেখা যায়। শেষে চার্লস এসে তাঁকে পথ দেখিয়ে নিয়ে যান। এরপরই চার্লসের পিঠে হাতও রাখতে দেখা যায় বাইডেনকে! তবে বাকিংহাম প্যালেসের তরফে অবশ্য বলা হচ্ছে, বাইডেনের এহেন আচরণে চার্লস মোটেই আস্বাচ্ছন্দ্য বোধ করেননি। উল্লেখ্য, ভাইরাল ভিডিওয় বাইডেনের খেই হারিয়ে ফেলা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
A confused Joe Biden had to be escorted across the lawn by King Charles! pic.twitter.com/3NKFCqKG1B
Advertisement— Chris Plante Show (@ChrisPlanteShow) July 10, 2023
[আরও পড়ুন: মোদির স্বপ্ন-প্রকল্পের সূচনাতেই সমাধি, ভারতে দেড় লক্ষ কোটির লগ্নি বাতিল ফক্সকনের!]
সম্প্রতি প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর (Indian Ocean) পর্যন্ত দীর্ঘ রেললাইন বানাবার প্রতিশ্রুতি দিয়েও সকলের হাসির খোরাক হয়ে উঠতে দেখা গিয়েছে বাইডেনকে। ২০২৪ অর্থাৎ আগামী বছরই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ইতিমধ্যেই অশীতিপর বাইডেনের বিরুদ্ধে স্মৃতিভ্রষ্ট হওয়ার অভিযোগ তুলেছে। এর মধ্যেই ফের অসংলগ্ন আচরণ করতে দেখা গেল তাঁকে।
[আরও পড়ুন: ‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ! এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করল ইসকন]
সর্বশেষ খবর
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য
-
তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির
-
কী ছিল আর কী হল! বিপর্যয়ের আগে ও পরের আকাশচিত্রে ভেনেজুয়েলার কান্না