সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷ ‘লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে৷ ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ ‘নির্বাসিত’-র লেখিকার৷
Trump wont b abl 2do anythng agnst radical Islamic terorism.He only can bomb Muslim countrs more brutal way thn Bush&kill more ppl,tht’s all
Advertisement— taslima nasreen (@taslimanasreen) January 21, 2017
Advertisement
এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’
Trump will create more radical Islamic terrorists rather than eradicating terrorism. He is just like an old time crusader.
— taslima nasreen (@taslimanasreen) January 21, 2017
wanna eradicate islamic terorism? seculrize muslim states&societies,abolish sharia laws,bring women’s equality,don’t brainwash ppl wth islam
— taslima nasreen (@taslimanasreen) January 21, 2017
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি৷ পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না৷ ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ মুখের বুলি নয়, তিনি কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প৷
সর্বশেষ খবর
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের