সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করলে খুনের মামলা থেকে রেহাই মিলবে৷ খুনের দায়ে অভিযুক্ত ৪২ জন খ্রিস্টান ধর্মালম্বীকে এমন পরামর্শই দিলেন পাকিস্তানের সরকারি কৌঁসুলি৷ পাক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত হয়েছে এই খবর৷
[বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের]
পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ৪২ জন অভিযুক্তর বিরুদ্ধে ২০১৫-য় চার্চে জোড়া বিস্ফোরণের অভিযোগ রয়েছে৷ লাহোরে ওই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত ৪২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে মামলা রুজু হয়৷ ওই মামলা চলাকালীনই অভিযুক্তদের ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিযুক্তদের পক্ষের আন্দোলনকর্মী জোসেফ ফ্রান্সি৷ তাঁর অভিযোগ, সরকারি কৌঁসুলি সইদ আনিস শাহ অভিযুক্তদের ধর্ম পরিবর্তনের বিনিময়ে সাজা মকুবের মতো বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন৷ ফ্রান্সির অভিযোগ, “সরকারি আইনজীবী অভিযুক্তদের গ্যারান্টি দিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের সাজা মকুব হয়ে যাবে৷”
দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে ফ্রান্সি জানিয়েছেন, অভিযুক্তরা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে, প্রয়োজনে ফাঁসির সাজা মেনে নিতেও তারা রাজি৷ ডেপুটি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটরের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন না অভিযুক্ত পক্ষের আইনজীবী নসিব আঞ্জুম৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউন অভিযুক্ত কৌঁসুলির সঙ্গে যোগাযোগ করলে, প্রথমে তিনি এই অভিযোগ অস্বীকার করেন৷ পরে, তাঁর বক্তব্যের গোপন ভিডিওটি দেখালে তিনি সাফাই দেন, “আমি নেহাত প্রস্তাব দিচ্ছিলাম৷”
[Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের