সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কোমর বেঁধে নামল চিন প্রশাসন। আক্রান্তের সংস্পর্শে এলেই ছড়াচ্ছে এই রোগ। তাই চিনের অন্যান্য অংশে সঙ্গে ইউহান প্রদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে দিল জিংপিং প্রশাসন। বাতিল করা হয়েছে ইউহানগামী সমস্ত বিমান, ট্রেন। বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক পরিবহণ ও ফেরি পরিষেবাও। দেশবাসীকে ওই এলাকায় না যাওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। এমনকী ইউহানের বাসিন্দাদের এলাকা না ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এহেন পরামর্শ দিয়েছেন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিমন্ত্রী লি বিন। আমজনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, “ইউহান প্রদেশে যাবেন না। আর যারা সেখানে আছেন, শহর ছেড়ে আসবেন না।”
Travel ban imposed in China’s Wuhan after coronavirus outbreak
AdvertisementRead @ANI Story | https://t.co/O8mQv9RR7u pic.twitter.com/V5vHphe0x6
Advertisement— ANI Digital (@ani_digital) January 23, 2020
সামনেই চিনের নববর্ষ। এই সময় চিনের বহু মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বেড়াতে যান। দেশেরও বিভিন্ন প্রান্তে আনাগোনা বাড়ে মানুষজনের। দেশজুড়ে ছোট-বড় উৎসবে মেতে ওঠেন তাঁরা। বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে ইউহান প্রদেশের এক মন্দিরে বহু মানুষ পুজো দিতে যান।গত বছর সেখানে প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হয়েছিল। এবার সেই মন্দিরে জমায়েতও বন্ধ করে দিয়েছে প্রশাসন। সিনেমা-থিয়েটার-জাদুঘরেও জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউহান প্রদেশে নতুন বছরের অনুষ্ঠান না করারও পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ এককথায়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ইউহান প্রদেশকে আপাতত বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন প্রশাসন।
[আরও পড়ুন : পাকিস্তানের এয়ারপোর্টে শূকরকে ধাক্কা মেরে থমকে গেল বিমান ]
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশেও বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসকে আন্তর্জাতিক স্তরে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ‘বিপজ্জনক’ তকমা দেওয়ার কথা ভাবছিল। তবে সংস্থার সদর দপ্তরে এনিয়ে বৈঠকের পর এখনই এই তকমা দিতে রাজি নয় WHO।
সর্বশেষ খবর
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত
-
ইউটিউবে রোজগার আর সহজ নয়! লাফিয়ে বাড়ছে ওয়াচ ওয়ার, আসছে কড়া নিয়ম
-
‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর
-
নগ্ন শরীরে পুরুষ-মহিলা একযোগে শামিল সাইকেল র্যালিতে, কোন উদ্দেশ্যে এমন উদ্যোগ?