সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন জার্মানির মতো অনেক দেশেই চোরাস্রোতের মতো বইছে বিদেশি খেদাও ভাবনা৷ কেন না প্রতিদিনই জার্মানির মতো বহু দেশেই আশ্রয় নিচ্ছেন শরণার্থীরা৷ সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিদিনই আসছেন শরণার্থীরা৷ শরণার্থীদের ঠেলায় ত্রাহি ত্রাহি রব গোটা ইউরোপ জুড়ে৷ সেই বিতর্ককেই খানিকটা উস্কে দিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা৷
এক জার্মান দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিব্বতি ধর্মগুরু এমনই মন্তব্য করেন৷ তাঁর মতে, আধুনিক বিশ্বে শরণার্থী সমস্যা একটি পাপ৷ তার জন্য অবশ্য মানুষই দায়ী৷ ইউরোপের অবস্থা সত্যিই শোচনীয়৷ গত বছর সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে দশ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে ইউরোপে৷ দলাই লামা বলেন, ‘শরণার্থীদের সাময়িক ভাবে আশ্রয় দেওয়া হলেও পরে তাঁদের নিজের দেশেই ফেরত পাঠানো উচিত৷ যুদ্ধবিধ্বস্ত নিজের দেশকে পুনর্জীবন দেওয়ার জন্য তাঁদের ফেরত পাঠানো উচিত৷ না হলে অচিরেই ইউরোপের অবস্থা আরব দেশগুলির মতো হবে৷’ ইউরোপের সামগ্রিক চরিত্রই বদলে যাবে বলে হুঁশিয়ারি দলাই লামার৷
তিব্বতি ধর্মগুরুর এই মন্তব্যের জেরেই সমালোচনার ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে৷ অনেকেই প্রশ্ন তুলেছেন নিজেই যিনি ভারতে আশ্রিত, তাঁর কি তাহলে গরীবগুর্বো সব হারানো শরণার্থীদের জন্য কোনও দরদই নেই৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের