স্টাফ রিপোর্টার: অবশেষে খোঁজ মিলল এভারেস্ট অভিযানে যাওয়া দুই বাঙালি গৌতম ঘোষ ও পরেশ নাথের মৃহদেহর৷ কোনও অভিযাত্রী টানা তিনদিন নিখোঁজ থাকলে তাঁকে মৃত বলেই মেনে নেয় নেপাল সরকার৷ কিন্তু অলৌকিক ঘটনার আশাতেই তাঁদের মৃত ঘোষণা করতে চাইছিল না রাজ্য সরকার৷ তবে এদিন শেরপাদের একটি দল হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়ে তাঁদের খোঁজ পেয়েছেন৷ দু’জনের দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷
ঘরে ফিরছে ধৌলাগিরি অভিযানে যাওয়া পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর নিথর দেহ৷ আগামিকাল, শনিবার তাঁর মৃতদেহ কলকাতায় নিয়ে আসার কথা৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতেই দেহ নিয়ে আসার ব্যবস্থা শুরু করা হচ্ছে৷ বহু চেষ্টার পর গত বৃহস্পতিবার উদ্ধার হয়েছে অভিযাত্রী রাজীব ভট্টাচার্যর দেহ৷ ধৌলাগিরি জয় করে নামার পথে গত ১৯ মে মৃত্যু হয়েছিল তাঁর৷ তার পর থেকে এতদিন বরফের নিচেই চাপা পড়ে ছিল দেহটি৷ ওইদিন শেরপারা গিয়ে ধৌলাগিরির ‘ক্যাম্প ৩’ থেকে দেহটি ‘ক্যাম্প ২’-তে নামিয়ে আনেন৷
খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার করা যায়নি এভারেস্টজয়ী আর এক অভিযাত্রী বাঁকুড়ার বাসিন্দা সুভাষ পালের দেহও৷ বেস ক্যাম্প সূত্রের খবর, আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি৷
সর্বশেষ খবর
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট