মিশরের মসজিদে নমাজের পরই হামলা, মৃত অন্তত ২৩৫ জন

এই শতকের ভয়াবহতম জঙ্গি হামলা, বাড়ছে আহতদের সংখ্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:৩১

options
link
মিশরের মসজিদে নমাজের পরই হামলা, মৃত অন্তত ২৩৫ জন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বিস্ফোরণ, তারপর গুলিবৃষ্টি। জঙ্গি হানায় প্রাণ হারালেন কমপক্ষে ২৩৫ জন। আহত শতাধিক। শুক্রবার নমাজের পরই এমনই হত্যালীলা চলল মিশরের উত্তর শিনাই প্রদেশের একটি মসজিদে। আইএস জঙ্গিরা এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

[দক্ষিণ চিন সাগরের উপর টহল দিচ্ছে চিনা যুদ্ধবিমান, তুঙ্গে উত্তেজনা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘদিন ধরেই মিশরের সেনাবাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের লড়াই চলছে। ঘটনাচক্রে, উত্তর শিনাই প্রদেশটিও আইএস জঙ্গিদের কবজায় বলে জানা গিয়েছে। তাই মসজিদে হামলার পিছনে আইএস জঙ্গিরাই জড়িত বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার উত্তর শিনাই প্রদেশের ওই মসজিদের সাপ্তাহিক নমাজের জন্য জড়ো হয়েছিলেন বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নির্বিঘ্নেই নমাজ সারেন তাঁরা। কিন্তু, তারপর ঘটে বিপর্যয়! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বিস্ফোরণ কেঁপে ওঠে মসজিদটি। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে যান স্থানীয়রা। প্রাণভয়ে ছুটোছুটি করতে শুরু করেন তাঁরা। শ্মশানের চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনা এখনও পর্যন্ত কমপক্ষে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১২০ জন।

Advertisement

[স্বল্প সময়ের নোটিসে যুদ্ধের জন্য অস্ত্র নির্মাতাদের প্রস্তুত থাকতে নির্দেশ পুতিনের]

প্রসঙ্গত, মিশরের এই উত্তর শিনাই প্রদেশে দীর্ঘদিন ধরেই সশস্ত্র আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনী লড়াই চলছে। ২০১৩ সালে সেনা অভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট মহম্মদ মুর্শি গদিচ্যুত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। ২০১৪ সালে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৩১। এরপরই উত্তর শিনাই প্রদেশের জরুরি অবস্থা জারি করেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফতে আল সিসি।

[প্রমাণ দিতে ব্যর্থ অপদার্থ পাক সরকার, হাফিজকে মুক্তি দিল আদালত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.