সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা-বিধ্বস্ত টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯। ক্রমেই খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি। বন্যার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভূমিধসও। মৃত্যুমিছিলের পাশাপাশি নিখোঁজ প্রায় ১৮০ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।
আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। সেদিনই টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেওয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।
এই বিপর্যয়ের মধ্যেই খারাপ খবর শুনিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন টেক্সাসের বিভিন্ন অঞ্চলে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। সেখানে এখনও পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁরা সকলে একটি সামার ক্যাম্পে যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। এই বন্যাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি।
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে