Greenland

‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না’, ‘নাছোড়’ ট্রাম্পের দাবি নস্যাৎ করল ডেনমার্ক

গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচারণ করায় এর আগে 'শুল্কবোমা'ও ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:২৮

options
link
‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না’, ‘নাছোড়’ ট্রাম্পের দাবি নস্যাৎ করল ডেনমার্ক
তুরস্কে ন্যাটো সম্মেলনে বাগযুদ্ধ।

গ্রিনল্যান্ড দখলে নাছোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানেও তাঁর মুখে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। তাঁর দাবি, ডেনমার্ক দ্বীপটিতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি। তাই বিশ্বের বৃহত্তম দ্বীপের নিয়ন্ত্রণ থাকা উচিত মার্কিনভূমেরই হাতে। ট্রাম্পের এহেন দাবিকে খারিজ করে দিয়েছে ডেনমার্ক। সেদেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়।

Advertisement

ফ্রেডেরিকসেনকে বলতে শোনা গিয়েছে, “গ্রিনল্যান্ড অবশ্যই বিক্রির জন্য নয়। আমরা আশা করি মিত্র দেশগুলি-সহ সকলেই গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাবে। আমরা সার্বভৌম রাষ্ট্র এবং আমরা চাই সবাই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করুক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্রিনল্যান্ড দখলে বহুদিন ধরেই আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় সুরক্ষার স্বার্থে পৃথিবীর বৃহত্তম দ্বীপটিকে আমেরিকার দরকার বলে বারবার দাবি করেছেন তিনি। মাসকয়েক আগে গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু এর তীব্র বিরোধিতা করে কানাডা। এরপরই ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘গ্রিনল্যান্ডে দ্য গোল্ডেন ডোম প্রকল্পের বিরোধিতা করেছে কানাডা। অথচ এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও রক্ষা করবে। শুধু তাই নয়, কানাডা চিনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। চিন প্রথম বছরের মধ্যেই তাদের গিলে ফেলবে!’

Advertisement

উল্লেখ্য, ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত ৫৬ হাজার জনসংখ্যার ‘বিশ্বের বৃহত্তম দ্বীপ’ প্রায় ৩০০ বছর ধরে কোপেনহাগেন (ডেনমার্কের রাজধানী)-এর নিয়ন্ত্রণে। নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ পালন করেন। আর বিদেশ এবং প্রতিরক্ষানীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি নেয় ডেনমার্ক সরকার। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প একাধিক বার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে সামরিক অভিযান হতে পারে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। এবার ফের তাঁর মুখে গ্রিনল্যান্ড দখলের হুমকি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.