সুকুমার সরকার, ঢাকা: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকার গুলশন হামলার মূলচক্রী৷ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে ঢাকার মহম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি জঙ্গি ডেরায় হানা দেয় পুলিশ৷ শুরু হয় গুলির লড়াই৷ দীর্ঘক্ষণ গোলাগুলি চলার পর অবশেষে নিকেশ হয় নুরুল ইসলাম মারজান নামে এক জেএমবি জঙ্গিনেতা এবং তার এক সহকারী৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিক ইউসুফ আলি সংবাদমাধ্যম কে জানান, মৃত জঙ্গি মারজান গুলশন হামলার মূলচক্রীদের মধ্যে একজন৷ তিনি আরও বলেন যে, এখনও পর্যন্ত দুজন জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে৷ এই সংঘর্ষের পর ঢাকা শহরে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ আরও জঙ্গি শহরে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷
গত বছরের পয়লা জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকায় ক্যাফে আর্টিজানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দিকে হত্যা করে জঙ্গিরা৷ গত এক দশকে এর চেয়ে নৃশংস জঙ্গি হানা দেখেননি সে দেশের মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আইএস পতাকা-সহ হামলাকারী জঙ্গিদের ছবিও পোস্ট করে ইসলামিক স্টেট৷
সর্বশেষ খবর
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
বিদায় চেয়েছিলেন রোহিতের! দু’জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, ‘ও জানে আমি কীরকম…’
-
হাই কোর্টের ছাদে নমাজ পড়া হলে দুর্গাপুজো নয় কেন! মামলা উড়িয়ে প্রধান বিচারপতি বললেন, ‘এটা কোনও বিষয়ই নয়’
-
হেজবোল্লার ত্রাস ‘পেজার’ হাতে রাষ্ট্রসংঘে আস্ফালন নেতানিয়াহুর, ফাঁকা হলে ইরানকে তুলোধোনা