Iran

মুক্ত! ইরানে হিজাব ছাড়াই দৌড় প্রতিযোগিতায় মহিলারা, কড়া শাস্তির হুঁশিয়ারি খামেনেই প্রশাসনের

বলা বাহুল্য এই কাণ্ড ইরানের কঠোর পোশাকবিধির বিরোধী! সে দেশের আইন অনুযায়ী, মহিলাদের সর্বত্র হিজাব পরে থাকতে হয়। না-মানলে কড়া শাস্তির নিদানও রয়েছে। যদিও ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর থেকে বিপুল সংখ্যক মহিলা হিজাব ছাড়াই জনসমক্ষে আসছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:১৬

options
link
মুক্ত! ইরানে হিজাব ছাড়াই দৌড় প্রতিযোগিতায় মহিলারা, কড়া শাস্তির হুঁশিয়ারি খামেনেই প্রশাসনের
ইরানে হিজাব না পরেই দৌড় প্রতিযোগিতায় মহিলারা। ছবি: সংগৃহীত।

২০২২ সালের ঘটনা। হিজাব নিয়ম লঙ্ঘন করায় নীতি পুলিশের অত্যাচারে ২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়েছিল। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। শিয়া প্রধান রাষ্ট্র সেই ইরানে এবার দৌড় প্রতিযোগিতায় হিজাব না পরেই মহিলারদের অংশ নিতে দেখা গেল। এই ঘটনায় কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে মোজতবা খামেনেইয়ের প্রশাসন।

Advertisement

সম্প্রতি তেহরানের ভেলায়েত পার্কে ‘তেহরান ১০কে’ নামে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ ও মহিলারা আলাদা আলাদা ভাবে তাতে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই মহিলাদের হিজাব না পরেই দৌড়তে দেখা যায়। ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তবে এই ঘটনায় নতুন নয়। গত বছর ইরানে আয়োজিত ম্যারাথনে প্রায় ২ হাজার মহিলা হিজাব ছাড়াই অংশ নিয়েছিলেন। এমনকী তাঁদের মাথায় কোনও আবরণ ছিল না। যা নিয়ে জোড় বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ঘটনায় একাধিক গ্রেপ্তারিও হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলা বাহুল্য এই কাণ্ড ইরানের কঠোর পোশাকবিধির বিরোধী! সে দেশের আইন অনুযায়ী, মহিলাদের সর্বত্র হিজাব পরে থাকতে হয়। না-মানলে কড়া শাস্তির নিদানও রয়েছে। যদিও ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর থেকে বিপুল সংখ্যক মহিলা হিজাব ছাড়াই জনসমক্ষে আসছেন। তবে সাম্প্রতিক দৌড় প্রতিযোগিতার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ‘রক্তচক্ষু’ দেখিয়েছে খামেনেই প্রশাসন। কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর গোটা ইরানে প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল। এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলারা সেই প্রতিবাদকে সমর্থন করেন। এরপর পোশাক-ফতোয়ার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দারইয়াই প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। তাঁকেও গ্রেপ্তার করে ইরানের পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.