২২ বছর কোষ্ঠকাঠিন্যের পর রোগীর দেহ থেকে বেরোল ১৩ কেজি বর্জ্য

বিরল রোগে আক্রান্ত যুবক মলত্যাগ করতে পারেননি গত ২২ বছর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৭, ১৫:৪৭

options
link
২২ বছর কোষ্ঠকাঠিন্যের পর রোগীর দেহ থেকে বেরোল ১৩ কেজি বর্জ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকম ঘটনা চিকিৎসাবিজ্ঞানের শেষ কবে ঘটেছে, মনে করতে পারছেন না ডাক্তাররা। ২২ বছরের এক যুবকের দেহ থেকে অপারেশন করে ১৩ কিলোগ্রাম বর্জ্য নিষ্কাশন করলেন ডাক্তারা। হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত খবরে জানানো হয়েছে, ওই যুবক জন্ম থেকেই কোষ্ঠকাঠিন্যের রুগী। মলত্যাগ করেননি (বলা ভাল করতে পারেননি) ২২ বছর ধরে। শেষ পর্যন্ত ডাক্তাররা অস্ত্রোপচার করে ওই যুবকের দেহ থেকে গত ২২ বছরের বর্জ্য নিষ্কাশন করলেন সম্প্রতি।

Advertisement

[তিন নাবালক ছাত্রের সঙ্গে সহবাস, গ্রেপ্তার অঙ্কের শিক্ষিকা]

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইয়ে। ওই যুবকের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে। ডাক্তাররা জানিয়েছেন, বিরল এই রোগের নাম Hirschsprung। সাধারণত, সদ্যোজাতরা এই রোগের শিকার হয়। আক্রান্তর কোলনের নার্ভ সেলে ত্রুটি থাকায় এই রোগ হয়। আক্রান্ত রুগীদের ‘ক্রনিক কনস্টিপেশন’ দেখা দেয়। আক্রান্তরা মলত্যাগ করতে পারে না। যার দরুন শরীরে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জমতে থাকে। এক্ষেত্রে অপারেশন করে একসঙ্গে প্রচুর পরিমাণে বর্জ্য নিষ্কাশন করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না। ডাক্তারি ভাষায় একে বলে ‘মেগাকোলন’।

Advertisement

ঠিকমতো অপারেশন না হলে এক্ষেত্রে রোগী জীবনসঙ্কটও দেখা দিতে পারে। বর্জ্যের বিষাক্ত পদার্থ তাঁর রক্তের সঙ্গে মিশে যেতে পারে। সাংহাইয়ের টেনথ পিপলস হাসপাতালের ডাক্তার ইন লু জানাচ্ছেন, গত ৮ জুন ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে। বর্জ্য জমে আক্রান্তের মলদ্বার এতটাই ভারী হয়ে গিয়েছিল, যে নয় মাসের গর্ভবতীর মতো দেখতে লাগছিল জায়গাটি। রোগীর মলদ্বারে প্রায় ৩০ ইঞ্চি চামড়া কেটে অপারেশন চলে তিন ঘন্টারও বেশি সময় ধরে। এশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাড়ির বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে অবহেলা করবেন না। অবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যান।

Advertisement

poop-2-web

[বাংলাদেশে ভয়াবহ ভূমিধস, বাড়ছে মৃতের সংখ্যা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.