Donald Trump

ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি! আল কায়দার হিটলিস্টে মাস্ক-সহ মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

৩০ মিনিটের ভিডিওবার্তা আল কায়দা প্রধানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১২:০০

options
link
ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি! আল কায়দার হিটলিস্টে মাস্ক-সহ মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি জঙ্গি সংগঠন আল কায়দার। AQAP অর্থাৎ আরব উপদ্বীপের আল কায়দা জঙ্গি সংগঠনের তরফে এই সংক্রান্ত হুমকি বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে ট্রাম্পের পাশাপাশি হিটলিস্টে রয়েছেন এলন মাস্ক-সহ মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মার্কিন প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও জানা যাচ্ছে, গাজায় ইজরায়েলের ধ্বংসলীলা ও সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদতের জেরেই এই হুঁশিয়ারি জঙ্গি সংগঠনের।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি আলো কায়দার ইয়েমেন শাখার তরফে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্ককে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই হুমকি বার্তাকে সমর্থন করে একটি ভিডিও বার্তা দেয় AQAP-এর প্রধান আদ বিন আতাফ আল আওলাকি। রীতিমতো হুঁশিয়ারির সুরে এই জঙ্গি জানায়, ‘গাজায় আমাদের লোকেদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তার পর আর কোনও সীমারেখা থাকা উচিত নয়।’ প্রায় ৩০ মিনিটের ওই ভিডিও বার্তায় মাস্কের পাশাপাশি উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিদেশ সচিন মার্কো রুবিও, মার্কিন প্রতিরক্ষা সচিবের মতো শীর্ষ আধিকারিকদের খুনের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, কঠিন সময়ে গাজার পাশে না থাকার অভিযোগে মিশর, জর্ডান-এর মতো আরবের মুসলিম দেশগুলির শীর্ষ নেতাদের খুনের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, আমেরিকায় বসবাসকারী জনগণের কাছে আবেদন জানানো হয়েছে, গাজার বদলা নেওয়ার জন্য।

Advertisement

উল্লেখ্য, AQAP-কে আলো কায়দার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে মনে করেন বিশ্বের বেশিরভাগ গুপ্তচর বিভাগ। ২০২৪ সালের মার্চ মাস থেকে এই সংগঠনের প্রধান পদে রয়েছে জঙ্গি আল অবলাকি। ভয়ংকর এই জঙ্গিকে বিশ্বসন্ত্রাসী ঘোষণার পাশাপাশি, আমেরিকা এর মাথার দাম ধার্য করেছে ৬০ লক্ষ মার্কিন ডলার। এবার এই জঙ্গি সংগঠনের তরফে খুনের হুমকি দেওয়া হল ট্রাম্প-সহ মার্কিন শীর্ষ কর্তাদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.