সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানে প্রথম দফায় শান্তি বৈঠকে বসেছিল ইরান-আমেরিকা (US Iran Talks)। কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। দ্বিতীয় দফার শান্তিবৈঠক এখনও হয়নি। এর মধ্যেই পাকিস্তান মারফত আমেরিকার কাছে নতুন করে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন, তিনি ওই প্রস্তাবে সন্তুষ্ট নন। আর সেই কারণেই তিনি মানছেন না।
আরও পড়ুন:
ইজরায়েলের সংবাদমাধ্যম কান নিউজের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমি পড়ে দেখেছি। সবকিছুই খতিয়ে দেখেছি। এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।” সাংবাদিক নাথান গাটম্যানকে ফোনেই বিবৃতি দিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, ”ইরান চুক্তি করতে চাইছিল। ওরা যা চেয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। অনেক জিনিসই আছে, যার সঙ্গে আমি একমত হতে পারছি না।”
এরই পাশাপাশি নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘ওরা গত ৪৭ বছর ধরে মানবতা ও গোটা বিশ্বের জন্য যা করছে তার জন্য বড় কোনও মূল্য ওদের চোকাতে হয়নি।’ এই ধরনের পোস্ট থেকে পরিষ্কার, আপাতত ‘রণং দেহি’ মেজাজ নিয়েই চলবেন ট্রাম্প।
যে ১৪ দফার প্রস্তাব পাঠিয়েছে ইরান, তার মধ্যে রয়েছে তাদের উপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত করা সম্পত্তি ছেড়ে দেওয়ার মতো বিষয়। সেই সঙ্গেই ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি জানানো হয়েছে। এছাড়াও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান।
এদিকে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তাদের মাধ্যমে পাঠানো ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন নির্ধারিত সময়ের আগে সেখান থেকে সরবে না। কারণ, তারা চায় না তিন বছর পর আবারও একই ধরনের সমস্যার উদ্ভব হোক। পাশাপাশি তেহরানকে খোঁচা মেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ”ওদের নেতৃত্ব একেবারে অসংগঠিত। সবাই সমঝোতায় পৌঁছাতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই চরম বিশৃঙ্খলা…।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু