Donald Trump

ইরান ‘দখল’ আমেরিকার! মার্কিন পতাকার রঙে মধ্যপ্রাচ্যের মানচিত্র রাঙালেন ট্রাম্প

সাময়িক যুদ্ধবিরতি জারি থাকলেও আমেরিকা-ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা। সূত্রের খবর, শীঘ্রই তেহরানে ফের সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে শনিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে দেখা যাচ্ছে, গোটা ইরানের উপর রয়েছে আমেরিকার পতাকার রঙ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ২২:০২

options
link
ইরান ‘দখল’ আমেরিকার! মার্কিন পতাকার রঙে মধ্যপ্রাচ্যের মানচিত্র রাঙালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের মানচিত্র রাঙালেন ট্রাম্প।

‘ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট’। হ্যাঁ, ইরান ‘দখল’ করে এরকমই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, আমেরিকার পতাকার রঙে রাঙিয়ে দিলেন মধ্যপ্রাচ্যের মানচিত্রও।

Advertisement

সাময়িক যুদ্ধবিরতি জারি থাকলেও আমেরিকা-ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা। সূত্রের খবর, শীঘ্রই তেহরানে ফের সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে শনিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে দেখা যাচ্ছে, গোটা ইরানের উপর রয়েছে আমেরিকার পতাকার রঙ। ছবিটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট?’ কয়েকদিন আগে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ইরানের একের পর এক নৌকার উপর চলছে ক্ষেপণাস্ত্র হামলা। দেশটির আকাশে উড়ছে মার্কিন পতাকা। ট্রাম্পের এহেন পদক্ষেপে অনেকেই আশঙ্কার মেঘ দেখছেন। কথা মতো ইরানে কি সত্যিই তাহলে বড় হামলা করতে চলেছেন ট্রাম্প? উঠছে প্রশ্ন।

Advertisement

উল্লেখ্য, আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও, পরিস্থিতি যে কোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশল।

Advertisement

বলে রাখা ভালো, শান্তি চুক্তির লক্ষ্যে আমেরিকা ইরানকে যে ৫ শর্ত দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরানকে একটি পরমাণু ঘাঁটি চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, যুদ্ধের জেরে ইরান যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল আমেরিকার কাছে, তা কোনওভাবেই দেওয়া না। দাবি অনুযায়ী, ইরানকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। আমেরিকা ইরানের যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করেছে তার ২৫ শতাংশও ফেরানো হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.