সুকুমার সরকার, ঢাকা: দুর্গা পুজোর বাজনা বেজে উঠেছে সারা দেশ জুড়ে৷ বাংলাদেশের মন্দিরগুলিতে দেবী দুর্গার আগমনী বার্তায় ঘরে ঘরে উৎসবের আমেজ৷ রাজধানী ঢাকা-সহ দেশের মণ্ডপগুলিও সাজানো হয়েছে অপরূপ সাজে৷ বাংলাদেশের বড় দুর্গোৎসব হয় পুরনো ঢাকার প্রাচীনতম ঢাকেশ্বরী মন্দিরে৷ প্রতিবারের মতো এবারও ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপ্রতিমা গড়েছেন সুকুমার পাল৷ বাংলাদেশের সবকটি পুজো কমিটির অফিস আবার এই ঢাকেশ্বরী মন্দিরে৷ ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিশিষ্টজনেরা ঢাকা এলে একবার অন্তত ঢাকেশ্বরী মন্দিরটি বেড়িয়ে যান৷ ব্যতিক্রম ঘটেনি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরের সময়েও৷
কথিত আছে, রাজা বল্লাল সেন বুড়িগঙ্গার পাড়ের জঙ্গলে দেবীদুর্গার একটি বিগ্রহ পান৷ সেটি স্থাপন করে তিনি সেখানে একটি মন্দির নির্মাণ করেন৷ বিগ্রহটি জঙ্গলে ঢাকা অবস্থায় ছিল বলে দেবীর নাম হয় ‘ঢাকেশ্বরী’৷ আর মন্দিরটিও পরিচিতি পায় ঢাকেশ্বরী নামে৷ অনেক ঐতিহাসিকের মতে ঢাকেশ্বরী থেকেই ঢাকা নামের উৎপত্তি৷ বর্তমানে এখানে ৪টি শিবমন্দির আছে৷ এর নির্মাণশৈলী অনেকটা বৌদ্ধ মন্দিরের মতো৷ এগুলো তৈরি করেছিলেন সেনাপতি মান সিংহ৷ ষোড়শ শতকে তিনি এখানে শিবলিঙ্গ স্থাপন করে মন্দির ৪টি নির্মাণ করেন৷ অদূরেই বেশ পুরনো সোহরাওয়ার্দি উদ্যানেই (রেসকোর্স) রমনা কালী মন্দির৷ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরেও ঘটা করে হয় দুর্গোৎসব৷
সর্বশেষ খবর
-
দুর্গাপুর-কলকাতা ‘ডেলি প্যাসেঞ্জার’ থেকে জাতীয় দলে, স্বপ্নপূরণ বঙ্গতনয় অভিপ্রায়ের
-
বিশ্বাস-অবিশ্বাসের সুতোয় বাঁধা আধ্যাত্মিকতা ও অলৌকিকতা, কেমন হল ‘মায়া সত্য ভ্রম’?
-
ক্যামাক স্ট্রিটে বেআইনি জমায়েত, পুলিশকে বাধা-আক্রমণ! অভিষেক-ডেরেকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
-
‘কোনওভাবেই কিলবিশ হতে পারব না’, ‘শক্তিমান’ সিনেমার কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন মুকেশ
-
বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই, আটকে বহু ভারতীয়, উদ্ধারকাজে বাড়ছে জটিলতা