সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে কোণঠাসা করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের৷ বলপূর্বক দখল নেওয়া হচ্ছে সমাধিস্থল বা শ্মশানগুলির৷ এই অভিযোগে সোচ্চার পাকিস্তানের হায়দরাবাদের কয়েকটি হিন্দু সংগঠন৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের মদতে দিনের পর দিন চলছে হিন্দুদের উপরে অত্যাচার৷
[‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান]
সম্প্রতি এই অভিযোগে মঙ্গলবার শহরের প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভেও বসেন হায়দরাবাদের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা৷ এই বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন ওয়াজি ঠাকুর, অমরেশ ঠাকুর ও ডাক্তার মোহন নামের তিন ব্যক্তি৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকায় দখল করা হচ্ছে তাঁদের সমাধিস্থল ও শ্মশানগুলিকে৷ যাতে পিছন থেকে মদত দিচ্ছে ওই এলাকার প্রভাবশালী পাক নাগরিকরা৷ এমনকি এই বিষয়ে পুলিশকে কোনও অভিযোগ জানাতে গেলেও মিলছে না সহায়তা৷ ফলে তাঁদের অনুমান, দখলদারদের সঙ্গে যোগ রয়েছে প্রশাসনের একটা অংশেরও৷ কোনও ভাবে প্রভাবশালীদের মদতেই কাজ করছে পুলিশ ও প্রশাসন৷
[কাঁটাতারে বিচ্ছেদ, ৬৫ বছর পর পুনর্মিলন কোরীয় পরিবারের]
জানা গিয়েছে, হিন্দুদের সমাধিস্থল ও শ্মশানগুলিকে দখল করা হচ্ছে জমি মাফিয়াদের সহায়তায়৷ প্রতিবাদ করলে হিন্দুদের দেওয়া হচ্ছে হুমকি৷ এলাকা দাপাচ্ছে দুষ্কৃতীরা৷ এইসবের বিরুদ্ধেই আওয়াজ তুলেই মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে ভিড় জমান হায়দরাবাদের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা৷ অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা৷ দিতে থাকেন প্রশাসন ও পুলিসের বিরুদ্ধে স্লোগান৷ উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশেই তাঁদের এই বিক্ষোভ বলে জানিয়েছেন হিন্দু নাগরিকরা৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা