সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণের আগেই বিপত্তি স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে৷ উৎক্ষেপণের ঠিক আগে, বৃহস্পতিবার একটি রুটিন পরীক্ষার সময় আচমকাই ফেটে যায় সংস্থার একটি ‘আনম্যানড’ বা মানববিহীন রকেট৷ স্থানীয় সময় সকাল ৯টায় বিস্ফোরণটি ঘটে৷
নাসা সূত্রে খবর, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় রকেটটি। আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ কেঁপে ওঠে কয়েক মাইল দূরের বাড়িও। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে তা ধরা পড়েছে উপগ্রহ থেকে পাঠানো ছবিতেও।
Explosion at SpaceX Falcon 9 rocket launch at Cape Canaveral in Florida #USA (Visuals from the explosion site) pic.twitter.com/EHExroXzwT
Advertisement— ANI (@ANI_news) September 1, 2016
সূত্রের খবর, পুরনো একটি রকেটের মধ্যে ফের জ্বালানি ভরে মহাকাশে পাঠানোর চেষ্টা করছিলেন মার্কিন গবেষকরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল এদিন৷ স্পেস এক্সের তরফে জানানো হয়েছে, এদিনের দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
দেখুন ভিডিও:
#WATCH: Visuals from the site of explosion at SpaceX Falcon 9 rocket launch at Cape Canaveral in Florida #USA pic.twitter.com/3sAZWtPUZR
— ANI (@ANI_news) September 1, 2016
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?