যুদ্ধের ঘনঘটা
Zohran Mamdani'

মামদানির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ‘বোমা’! মুসলিম-বিরোধী বিক্ষোভে উত্তপ্ত নিউ ইয়র্ক

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিক্ষেভের মধ্যে থেকে হুডি পড়া ব্যক্তি আচমকা টেপে মোড়া একটি বস্তু মামদানির বাসভবন লক্ষ্য করে ছোড়েন। সেটি থেকে ধোঁয়া বেরচ্ছিল। তবে বস্তুটি বোমা ছিল কি না তা স্পষ্ট নয়। সে দেশের পুলিশ সূত্রে খবর, বস্তুটি থেকে পেরেক, নাটবল্টুর মতো জিনিস পাওয়া গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৬:৫৮

options
link
মামদানির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ‘বোমা’! মুসলিম-বিরোধী বিক্ষোভে উত্তপ্ত নিউ ইয়র্ক
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বাড়ি লক্ষ্য করে ‘বোমা’ ছোড়ার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে।

মুসলিম-বিরোধী বিক্ষোভে উত্তপ্ত নিউ ইয়র্ক। মেয়র জোহরান মামদানির বাড়ি লক্ষ্য করে ‘বোমা’ ছোড়ার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার কট্টর দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সার জ্যাক ল্যাংয়ের নেতৃত্বে মামদানির বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, নিউ ইয়র্কে প্রকাশ্যে নামাজ পড়া যাবে না। জ্যাকের নেতৃত্বে মোট ২০ জনের একটি দল সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এদিকে বেলা গড়াতেই সেই বিক্ষোভের বিরোধিতা করে পালটা একটি বিক্ষোভও শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়। তার মধ্যেই অজ্ঞাত পরিচয় এক যুবক মামদানির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিক্ষেভের মধ্যে থেকে হুডি পড়া ব্যক্তি আচমকা টেপে মোড়া একটি বস্তু মামদানির বাসভবন লক্ষ্য করে ছোড়েন। সেটি থেকে ধোঁয়া বেরচ্ছিল। তবে বস্তুটি বোমা ছিল কি না তা স্পষ্ট নয়। সে দেশের পুলিশ সূত্রে খবর, বস্তুটি থেকে পেরেক, নাটবল্টুর মতো জিনিস পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের নাম আমির বালাত। ঘটনায় তাঁকে নিয়ে মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.