সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ ছাড়লেন অভিনেতা ফওয়াদ খান৷ জানা গিয়েছে চুপিসারে ভারত ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই পাকিস্তানি অভিনেতা৷ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে ফিরে আসার কোনও পরিকল্পনাও নেই তাঁর৷
উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে দু’দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আর তার বশেই কয়েকদিন আগে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল৷ সেনার পক্ষ থেকে যে অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেতা ফওয়াদ খান, মাহিরা খান, সঙ্গীতশিল্পী রাহত ফতেহ আলি খান, আলি জাফর প্রমুখ৷ আর এই হুমকির ঠিক পরেই প্রকাশ্যে এল ফওয়াদের দেশ ছাড়ার খবর৷
কানাঘুষো শোনা যাচ্ছে, নিরাপত্তা রক্ষার স্বার্থেই ভারত ছেড়েছেন এই পাক অভিনেতা৷ চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ সেই ছবিতেই অভিনয় করেছেন ফওয়াদ৷ কিন্তু ছবিতে কাজ করলেও তিনি আর ছবির প্রমোশনে অংশগ্রহণ করবেন না বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু