সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! এবারও নাম জড়াল বোয়িং ড্রিমলাইনারের। উড়ানের পরই বিকল হয়ে গেল বিমানটির বাঁদিকের ইঞ্জিন। বিপদবুঝে তড়িঘড়ি ‘মে-ডে’ কল পাঠান পাইলট। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনে।
জানা গিয়েছে, এদিন ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ওয়াশিংটনের ডালস বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই বিমানের বাঁদিকের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে যায়। সেই সময় উড়ানটি ৫ হাজার ফুট উচ্চতায় ছিল বলে জানা গিয়েছে। এরপরই বিমানের ভিতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপদবুঝে তড়িঘড়ি ‘মে-ডে’ কল করেন পাইলট। জরুরি অবতরণের জন্য যোগাযোগ করা হয় ডালস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই বিমানটি ডালাস বিমানবন্দরে অবতরণ করে। তবে তার আগে বিমানটি প্রায় ২ ঘণ্টা ৩৮ মিনিট ওয়াশিংটনের আকাশে ঘুরপাক খায় বলে জানা গিয়েছে।
কিন্তু কী কারণে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বোয়িং ড্রিমলাইনারটি।
সর্বশেষ খবর
-
স্বল্পবসনা লাস্যময়ীদের সঙ্গে উদ্দাম নাচ, ‘জামাইকা চলে এসো’, কাকে বললেন গেইল? ভাইরাল ভিডিও
-
বাসে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলেই অ্যাকশন! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর
-
প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, জাতির উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারতে’র বার্তা রাষ্ট্রপতির
-
ফের ‘সিঙ্গল’ হৃতিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন! কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল?
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়