সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে কারও ধর্ম পরিবর্তন করা বা কারও ধর্মস্থানে ভাঙচুর চালানো ইসলামে অপরাধ৷ খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখে শোনা গেল এ কথা৷ ধর্ম নিয়ে যে দেশে ‘গোঁড়ামি’ তুঙ্গে, সেখানকার প্রধানমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
[ প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে ]
পাকিস্তানে প্রায়শই সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসে আক্রমণ৷ ভেঙে দেওয়া হয় মন্দির৷ জোর করে ধর্মান্তরিত করা হয় তাঁদের৷ অনেকে আবার একে ইসলামের অঙ্গ বলেই মনে করেন৷ কিন্তু সে সবের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ জানালেন, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, তার বিচার করার দরকার নেই৷ বরং সকলে মিলে চেষ্টা করা উচিত, যাতে পাকিস্তান স্বর্গসমান হয়ে উঠতে পারে৷ ধর্মীয় গোঁড়ামিতে রাশ টানতে পাক প্রধানমন্ত্রীর চেষ্টা ছিল প্রশংসনীয়৷ তিনি সাফ জানিয়ে দেন, ই্সলাম কখনও কোনও ধর্মকে অসম্মান করতে শেখায় না৷ বরং জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সমান সম্মান দেওয়ার কথাই শেখায় ইসলাম ধর্ম৷ তাই কারও ধর্মবোধে আঘাত করা বা ধর্মস্থানে আঘাত হানা ইসলামে অপরাধ৷ তাঁর মতে, ধর্ম নিয়ে পাকিস্তানের কোনও সমস্যা নেই৷ সমস্যা যদি কিছু থেকে থাকে তবে তা দেশের অভ্যন্তরে বাসা বেঁধে থাকা সন্ত্রাস৷ সেই সন্ত্রাসীরাই ধর্মের ভুল ব্যাখ্যা করে, মানুষকে উত্যক্ত করে৷ নয়তো ইসলাম কখনও অন্য ধর্মকে ছোট করাকে প্রশ্রয় দেয় না৷ আর তাই পাক প্রধানমন্ত্রীর স্বপ্ন, এমন এক পাকিস্তান যা হবে সন্ত্রাসহীন৷ যেখানে প্রত্যেকে নির্ভয়ে নিজের ধর্ম পালন করতে পারবেন৷
[ শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার ]
ধর্ম নিয়ে গোঁড়ামি, সন্ত্রাসের সঙ্গে ধর্মের মেলামেশায় খোদ পাকিস্তানই যে বিব্রত তা পাক প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট৷ বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্ষেত্রে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেশটিকে৷ বাইরে যতই ঢেকে রাখা হোক মাঝেমধ্যেই তা বেআব্রু হয়ে পড়ে৷ আর তাই দেশের ভিতর থেকেই এবার তা নির্মূল করার ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী৷
[ সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে শিশুর দুধ পৌঁছে দিল রেল কর্তৃপক্ষ ]
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং