সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান ফৌজ হামিদ। কোর্ট মার্শালে ১৪ বছরের কারাদণ্ড হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের। বৃহস্পতিবারই এ কথা জানিয়েছে পাক সেনা। এক সময়ে অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন হামিদ। তাঁর এই পরিণতি অভূতপূর্ব বলেই মনে করছে বিভিন্ন মহল।
পাক সেনা জানিয়েছে, হামিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। প্রথম অভিযোগ হল, তিনি সাম্প্রতিককালে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। গোপন এবং স্পর্শকাতর তথ্যের অপব্যবহারও করেছিলেন বলে অভিযোগ ওঠে হামিদের বিরুদ্ধে। সমস্ত অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
২০২৪ সালের আগস্ট মাসে হামিদের বিরুদ্ধে শুনানি শুরু হয় সেনা আদালতে। ১৫ মাসেরও বেশি সময় ধরে শুনানি প্রক্রিয়া চলার পর বুধবার আইএসআই-এর এই গুপ্তচরকে দোষী সাব্যস্ত করা হয়। পাক সেনা জানিয়েছে, শুনানি প্রক্রিয়া চলাকালীন হামিদকে সবরকম আইনি সুযোগসুবিধা দেওয়া হয়েছিল।
তবে এখানেই শেষ নয়। পাক কর্তৃপক্ষ জানিয়েছেন, হামিদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হল, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং স্থিতাবস্থা নষ্ট করার চক্রান্ত জড়িত ছিলেন হামিদ। দাবি, কয়েক জন রাজনৈতিক নেতার সঙ্গে হাত মিলিয়েই তিনি ওই কাজ করেছিলেন। এই সমস্ত অভিযোগেরই তদন্ত চলছে বলে জানিয়েছে পাক প্রশাসন।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের