ফরাসি প্রেসিডেন্টের মেক আপের পিছনেই খরচ হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা!

কয়েকদিন আগে একটি ফরাসি পত্রিকায় ফাঁস হয়েছে সেই তথ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১২:৩৪

options
link
ফরাসি প্রেসিডেন্টের মেক আপের পিছনেই খরচ হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সাজতে খুব ভালবাসেন। আর তাঁর সাজার বহর দেখেই চক্ষু চড়কগাছ গোটা ফ্রান্সের নাগরিকদের। না কোনও মহিলা নন, তিনি ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। সম্প্রতি তাঁর সম্পর্কেই সামনে এসেছে এক আশ্চর্য তথ্য। ম্যাকরঁ নাকি সাজতে এতটাই ভালবাসেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই খরচ হয়েছে ৩০ হাজার ডলার।

Advertisement

[কার খুঁটি পুজো হবে? দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউ আলিপুর]

ফরাসি ম্যাগাজিন লা পয়েন্ট গত বৃহস্পতিবার একটি রিপোর্ট পেশ করেছে। তাতেই জানানো হয়েছে, ৩৯ বয়সি ফরাসি প্রেসিডেন্টের মেক আপের পিছনে দৈনন্দিন খরচ ৩৩০ ডলার। অর্থাৎ তিন মাসে সেটা দাঁড়াচ্ছে মোট ৩০ হাজার ডলারে। জানা গিয়েছে, নাতাচা নামে এক মেকআপ আর্টিস্টকে এলেসে প্যালেসের পক্ষ থেকে প্রেসিডেন্টের মেক আপ খরচ বাবদ ওই টাকাটা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, জনগনের সঙ্গে দেখা করা কিংবা কোনও কনফারেন্স বা সভায় যোগ দেওয়ার আগে মেক আপ করা হয়েছিল ম্যাক্রনের।

Advertisement

[কারা এই তিন বিচারপতি, যাঁরা তুলোধোনা করলেন খাট্টার-মোদির?]

খবরটি প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের এই বিলাসিতার সমালোচনা করতে থাকেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ইমানুয়েল ম্যাকরঁকে নিয়ে হাসি-ঠাট্টা করেন। তবে এরপরই সবকিছু সামলাতে আসরে নামে ফরাসি প্রশাসন। জানিয়ে দেওয়া হয়, এই সংক্রান্ত যাবতীয় খরচ যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলা হবে। পাশাপাশি বলা হয়, ম্যাকরঁর আগের প্রেসিডেন্টরা এরও বেশি টাকা খরচ করেছেন। যেমন, ফ্রাঁসোয়া ওলাদঁ নিজের চুলের পরিচর্যার জন্যই একমাসে খরচ করেছিলেন ১১ হাজার ডলার। তবে এই ব্যাখ্যা কিছুতেই ধোপে টিকছে না। সোশ্যাল মিডিয়ায় তাই এখন ট্রোলের মুখে পড়েছেন ম্যাকরঁ।

Advertisement

[টিটাগড়ে কৃত্রিম রং মেশানো সবজি বিক্রির অভিযোগ, ধৃত ৪]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.