সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গুজরাটি মহিলাকে গুলি করে হত্যা! সেই ঘটনার তদন্তে নেমে ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম জয়দান ম্যাক হিল। পুলিশের দাবি, গত ১৬ সেপ্টেম্বর ভারতীয় মহিলা কিরণ প্যাটেলের পাশাপাশি আরও একজনকে গুলি করে হত্যা করেছিল সে।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার সাউথ মাউন্টেন স্ট্রিটে একটি পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ৪৯ বছর বয়সি ওই মহিলা গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। ঘটনার সময় তিনি টাকা ক্যাশ কাউন্টারে টাকা গুনছিলেন। সেই সময় সেখানে আসে অভিযুক্ত যুবক। ওই টাকা হাতাতে কিরণের উপর হামলা চালায়। প্রথমে প্লাস্টিকের কিছু দিয়ে আঘাত করে তাঁকে। এরপর টাকা নিয়ে পালানোর সময় কিরণ তার পিছু নেয়। এরপর মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। কিরণ মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ফিরে এসে ফের তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার তদন্তে নেমে হিলকে শনাক্ত করে পুলিশ। এরপর সাউথ চার্চ স্ট্রিটে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১৬ সেপ্টেম্বর ওই দিন আরও একজনকে খুনের অভিযোগ উঠেছে হিলের বিরুদ্ধে। খুনের অভিযোগে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, আমেরিকার মাটিতে সাম্প্রতিক সময়ে বারবার ভারতীয়দের উপর হামলার ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে এক ভারতীয় হোটেল ম্যানেজারের শিরশ্ছেদ করে হত্যা করা হয়। যা নিয়ে শোরগোল পড়ে যায় আমেরিকা ও ভারতে। এছাড়াও পুলিশের গুলিতে একজন ভারতীয় ইঞ্জিনিয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি