সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া-সহ মধ্য প্রাচ্য থেকে আশা শরণার্থীদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার সরব হলেন মালালা ইউসুফজাই৷ নোবেল পুরস্কার প্রাপ্ত এই পাকিস্তানি সমাজকর্মী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি আরও বলেন, যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়া থেকে পালিয়ে আশা শরণার্থীদের আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া আমেরিকার ইতিহাসের বিরোধী৷ আমেরিকা যুক্তরাষ্ট্র চিরকাল শরণার্থীদের জায়গা দিয়েছে৷ অভিবাসীদের নিয়েই গড়ে উঠেছে এই দেশ৷ এই বলেও মন্তব্য করেন তিনি৷ ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ৷ শরণার্থীদের প্রতি সহানুভূতি ও আমেরিকায় তাঁদের প্রবেশের পক্ষে মত জাহির করেন তিনি৷
(আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প)
শুক্রবার একটি আদেশ জারি করে আমেরিকায় শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প৷ একই সঙ্গে সাতটি মুসলিম রাষ্ট্র থেকে আশা জনতার উপর কড়া বিধিনিষেধ জারি করে হোয়াইট হাউস৷ এই আদেশের মাধ্যমে বিশেষ করে সিরিয়া থেকে আশা শরণার্থীদের উপর অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়৷ পাশাপাশি ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হয়৷
সর্বশেষ খবর
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে
-
রক্ত দেওয়ার পর ক্লান্ত লাগছে, কী হয় শরীরের অন্দরে, কীভাবে ফিট হবেন?
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের