সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা দেওয়ার নামে কমপক্ষে ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এইচআইভি ভাইরাসে আক্রান্ত সার্জেন্টের বিরুদ্ধে৷ শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা থাইল্যান্ডজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷
[মালিকের প্রত্যাশাপূরণে ব্যর্থ, প্রস্রাব-আরশোলা খেয়ে দিন কাটছে চিনা শ্রমিকদের]
সংবাদ সংস্থা সূত্রে খবর, খোন কেন ওই সার্জেন্ট ফেক অ্যাকাউন্ট খুলে কিশোরদের প্রভাবিত করার চেষ্টা করে৷ বিনামূল্যে শিক্ষা দেওয়ার নাম করে নির্দিষ্ট ডেরায় ডাকা হত কিশোরদের৷ সেখানেই অচেতন করে চলতে যৌন নির্যাতন৷ গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করে রাখা হত বলে জানতে পেরেছে স্থানীয় প্রশাসন৷ যৌন নির্যাতনের ছবি দেখিয়ে চলত হুমকি৷ পাঁচ কান করলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়৷ ভয় দেখিয়ে দিনের পর দিন চলত অত্যাচার৷
[মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্প ছাঁটলেন অ্যাটর্নি জেনারেলকে]
সম্প্রতি, কিশোর ধর্ষণ সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে স্থানীয় প্রশাসনের কাছে৷ অভিযোগের গুরুত্ব বুঝে তদন্তে নামে থাই পুলিশ৷ তদন্তের জাল ছড়াতেই চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করে পুলিশ৷ সন্দেহভাজন ওই সার্জেন্টকে জেরা করে পুলিশ৷ ব্যক্তির বেশ কয়েকটি ফেক অ্যাকাউন্টের সন্ধান মেলে৷ অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার কাজ শুরু হতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর ঘটনা৷ অন্তত, ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগও মেলে৷ পরে ওই ব্যক্তিকে জেরা শুরু করে পুলিশ৷ তারপর গ্রেপ্তার করে পুলিশ৷ আরও তথ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু সুরক্ষা আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ মামলার গতিপ্রকৃতি দেখে আইনজীবী মহলের ধারণা, সব কিছু ঠিকঠাক থাকলে অন্তত ২০ বছরের জন্য কারাদণ্ড হতে পারে ধৃত সার্জেন্টের৷
[ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত অন্তত ১২, ছড়াল আতঙ্ক]
এইচআইভি ভাইরাসে আক্রান্ত সার্জেন্টের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়া ৭৫ কিশোরের সন্ধান শুরু করেছে থাই প্রশাসন৷ নির্যাতিত কিশোরদের শরীরে এইচআইভি ভাইরাস ছড়িয়েছে কি না তা জানতে অভিযান শুরু করেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!