সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক সম্মানরক্ষার দায়ে মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারল মা৷ পরিবারের অমতে এক ছেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পরভিনের মেয়ের৷ কিন্তু সেই সম্পর্ক মানেনি মা৷ তার জেরেই চরম সিদ্ধান্ত৷
(ভুল করে বিস্ফোরণ, নাইজেরিয়ায় মৃত শতাধিক)
ঘটনা পাকিস্তানের লাহোরের৷ জিনাত রফিক নামে বছর আঠেরোর তরুণীর বিয়ে হয়েছিল সপ্তাহখানেক আগে৷ বাড়ির কেউই সেই বিয়ের পক্ষে ছিলেন না৷ বাড়ি থেকে পালিয়েই তাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন জিনাত৷ বিয়ের কয়েকদিন পর মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয় জিনাতের মা৷ দাবি করে, পরিবারের সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে৷ মেয়ে এবং জামাইকে তারা আপন করে নিতে চায়৷ জিনাতকে পরভিন বিবি বোঝায়, পরিবারের সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তারা নিজেদের মেয়েকে ক্ষমা করে দিয়েছে৷ একইসঙ্গে মেয়ের পরিবারের সবাই ঠিক করেছে তারা একটা অনুষ্ঠান করতে চান৷ সেইমতো বাড়িতে রিসেপশনের জন্য আমন্ত্রণ জানানো হয় দু’জনকে৷ আশ্বাস পেয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে জিনাত৷

কিন্তু বাড়িতে যে তাঁর জন্য এমন কিছু অপেক্ষা করে ছিল, তা স্বপ্নেও ভাবেননি জিনাত৷ বাড়ি ফেরার পর রাতেই জিনাতকে হাত-পা বেঁধে গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় পরভিন বিবি৷ এই কাজে পরভিনকে সাহায্য করে তার ছেলে৷ বিছানার সঙ্গে বেঁধে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পুলিশের কাছে স্বীকার করে পরভিন৷ মেয়েকে ঘরে আগুন জ্বালানোর পর প্রকাশ্যে চিৎকার করে পরভিন দাবি করতে থাকেন, “মেয়েকে উচিত শিক্ষা দিয়েছি৷ পরিবারের মানমর্যাদা নষ্ট করে দিয়েছিল৷ এরকম মেয়ের এই শাস্তিই পাওয়া উচিত৷ আমার কোনও অনুশোচনা নেই৷ আল্লাহ আমার কাজের জন্য আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন৷”
(ভোটের তালিকায় নাম না থাকলে সঙ্গম নয়, ফতোয়া নেতার)
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে