সৌজন্যে ৮০ জনের মানববন্ধন, রক্ষা পেল ডুবন্ত পরিবার

ছিল না কোনও লাইফবোট, উদ্ধারের সরঞ্জাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৭, ০৯:৪৮

options
link
সৌজন্যে ৮০ জনের মানববন্ধন, রক্ষা পেল ডুবন্ত পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানববন্ধন গড়ে একটা পরিবারকে জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাল ৮০ জন মানুষ। দিন কয়েক আগেকার ঘটনা। পানামা সমুদ্র সৈকতে তখন হাজারো লোকের ভিড়। হঠাৎই আর্তনাদ ভেসে আসে সমুদ্রের ভেতর থেকে। সমুদ্র সৈকত থেকে প্রায় ৯০ মিটার দূরে দেখা যায় কয়েকজন মানুষকে। যারা কোনওরকমে ভেসে আছেন, কখনও ডুবে যাচ্ছেন। সেখান থেকেই ভেসে আসছে সাহায্যের জন্য আর্তনাদ।

Advertisement

human2

Advertisement

সমুদ্র সৈকতেই উপস্থিত ছিলেন একজন সাঁতারু, জেসিকা সিমোনস। তিনি তখনই ঠিক করে ফেলেন এই ডুবন্ত মানুষদের বাঁচাতে হবে। যেভাবেই হোক। অবশ্য তার আগে বেশ কয়েকবার ওই মানুষদের বাঁচাতে চেষ্টা করেছেন অন্যান্যরা। তবে সব চেষ্টাই বিফলে গিয়েছে। একই পরিবারের ৬ জন, এর মধ্যে চারজন বয়স্ক ও বাকি দুজন শিশু একসঙ্গে ডুবে যাচ্ছিল। সঙ্গে আরও চারজন ছিলেন। পানামা পুলিশ সূত্রে খবর, একটা আচমকা বড় ঢেউ ভাসিয়ে নিয়ে যায় এঁদের। ক্রমশ সমুদ্রের গভীরে তাঁরা চলে যেতে থাকেন। সৈকতে কোনও লাইফবোট ছিল না। ছিল না উদ্ধারের সরঞ্জাম। ফলে কার্যত অসহায় ছিলেন পুলিশকর্মীরা।

Advertisement

সেই সময়ে উপস্থিত পর্যটকরাই মানবন্ধন গড়ার সিদ্ধান্তে নেন। শেষপর্যন্ত ৮০ জন মিলে তৈরি করা হয় এক বিশাল মানববন্ধন। সমুদ্রের বড় বড় ঢেউ-এর ধাক্কা সামলে, সেই মানববন্ধন অবশেষে উদ্ধার করে ওই পরিবারকে। প্রথমে পাঁচজন স্বেচ্ছাসেবক জলে নামেন। এগোতে থাকেন সমুদ্রের ভিতরে। এরপর তৈরি হয় ১৫ জনের মানবশিকল। এরপর আস্তে আস্তে বাকি লোক তৈরি করেন সেই মানববন্ধন। এদের মধ্যে অনেকেই সাঁতার জানতেন না। তাদের ব্যালান্স রেখে শুধু দাঁড়িয়ে থাকতে বলা হয়।

এভাবেই ধীরে ধীরে উদ্ধার করা হয় ওই পরিবারকে। ছজনের মধ্যে প্রায় তিনজন আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.