নোট বাতিলের পর এবার আধারের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

মোদির প্রশংসাও শোনা গেল বিল গেটসের মুখে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:১৪

options
link
নোট বাতিলের পর এবার আধারের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে যখন দেশের অন্দরে প্রশ্ন, তখন ওয়াশিংটনে বসে আধারের ভূয়সী প্রশংসা করলেন বিল গেটস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেভাবে আধার প্রকল্পকে জনপ্রিয় করতে পদক্ষেপ করেছেন তারও প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Advertisement

[  প্রকাশ্য শৌচ বন্ধ করতে গ্রামে নিজের হাতে শৌচালয় গড়ছেন ৮৭ বছরের বৃদ্ধা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আধার চালু করে দেশবাসীকে এক পরিচয়ে বাঁধতে চেয়েছে কেন্দ্র। বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ যাতে সহজে পান, তা নিশ্চিত করতে আধার বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে তা নিয়ে প্রশ্নও কম নয়। আধারে তথ্য ফাঁসের অভিযোগে শোরগোল পড়েছে গোটা দেশে। আধারের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রকে যেন স্বস্তি দিয়েই আধারের ঢালাও প্রশংসা করলেন বিল গেটস। বললেন, আধার প্রকল্পের বড় অনুগামী তিনি। দেশের সমস্ত নাগরিককে এভাবে এক আইডি-র সূত্রে বেঁধে ফেলতে পারলে উন্নয়নের কাজে সুবিধা হয়। অর্থাৎ ভারতে যে পদক্ষেপ করা হয়েছে তাতে পূর্ণ সমর্থন আছে তাঁর। তবে তথ্য ফাঁসের অভিযোগকে আমল দিতে নারাজ তিনি। বলছেন, এটি একটি বেসিক আইডি। আধারে তথ্য ফাঁস নিয়ে তাই শঙ্কায় থাকার প্রয়োজন নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা শোনা গেল তাঁর মুখে। ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনি। বিশেষত আধার প্রকল্পকে সফল করতে মোদি যেভাবে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস।

Advertisement

[নকশালদের থেকে দূরে রাখতে গ্রামের পড়ুয়াদের অঙ্ক শেখাচ্ছেন এএসআই]

এর আগে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের তারিফ শোনা গিয়েছিল তাঁর মুখে। নোট বাতিল নিয়ে যখন দেশে তুমুল সমালোচনা তখনও প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, দেশের কালো অর্থনীতি রুখতে এই পদক্ষেপ কার্যকরীই হবে।

ব্যাগে স্বামীর পাসপোর্ট, দিল্লি এসেও ফিরতে হল ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.