সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের (Imran Khan) গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান (Pakistan)। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, এহেন জটিল পরিস্থিতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে ইমরান বলেছেন, হেফাজতে তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে।
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। তাঁকে আটদিনের জন্য দুর্নীতি দমন শাখার হেফাজতে পাঠিয়েছে ইসলামাবাদের আদালত। মঙ্গলবারের গ্রেপ্তারির পরে বুধবার আদালতে পেশ করা হয় ইমরানকে। সেখানেই একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফের আর্থিক তছরুপ মামলার সাক্ষী মাকসুদ চাপরাশি যেভাবে মারা গিয়েছিলেন, একই হাল তাঁরও হতে পারে বলে আশঙ্কা করেছেন ইমরান।
[আরও পড়ুন: আগামী মরশুমের জন্য ‘সেকেন্ড স্ট্রাইকার’ পেয়ে গেল ইস্টবেঙ্গল, ক্লেটনের সঙ্গে জুটি বাঁধছেন কে?]
আদালতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাকে একবারও শৌচাগারে যেতে দেওয়া হয়নি। মনে হচ্ছে আমারও মাকসুদ চাপরাশির মতোই হাল হবে। ওকে একটা বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হত। তার ফলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। আমারও মনে হয়, একই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে।”
ইমরানকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখার অনুমতি চেয়েছিল ন্যাব। তবে আপাতত আটদিনের জন্য হেফাজতে থাকবেন পাক প্রধানমন্ত্রী। আদালতে তিনি বলেছেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসককে যেন হেফাজতে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়। তবে ইমরানের এই আবেদন গ্রাহ্য হয়েছে কিনা, তা জানা যায়নি।
[আরও পড়ুন: সূর্যর ইনিংসে মোহিত সৌরভ, মহারাজকীয় টুইটে কোহলির ছায়া]
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ