Imran Khan in Jail

‘ভারতের সঙ্গে যুদ্ধ চায় মৌলবাদী মুনির, দাদা চায় বন্ধুত্ব’, দাবি ইমরানের বোনের

দু'বছর ধরে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩, ২০২৫, ১৫:০৬

options
link
‘ভারতের সঙ্গে যুদ্ধ চায় মৌলবাদী মুনির, দাদা চায় বন্ধুত্ব’, দাবি ইমরানের বোনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খান একজন খাঁটি উদারপন্থী। তিনি চান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। অন্যদিকে আসিম মুনির একজন ইসলামপন্থী মৌলবাদী। তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান। এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান।

Advertisement

দু’বছর ধরে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের (Imran Khan) বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। তিনিও জানিয়েছিলেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ইমরান। মুনিরকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বোনের কাছে। এবার আলিমাও দু’জনের সংঘাতের প্রসঙ্গ তুলে আনলেন। তিনি বলেন, ”আসিম মুনির একজন মৌলবাদী ইসলামপন্থী। আর সেই কারণেই তিনি ভারতের সঙ্গে যুদ্ধ চান। ওঁর ইসলামিক মৌলবাদে বিশ্বাসই ওঁকে ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধরত হওয়ার দিকে এগিয়ে দিয়েছে।” একই ভাবে দাদা ইমরান সম্পর্কে তাঁর মন্তব্য, ”উনি যখন ক্ষমতায় এসেছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। এমনকী বিজেপির সঙ্গেও। যখনই আসিম মুনিরের মতো মৌলবাদী ক্ষমতায় থাকবেন, তখন ভারতের সঙ্গে তো যুদ্ধ করতে চাইবেনই। এমনকী ভারতের বন্ধু দেশগুলিও ভুগবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের (Imran Khan) বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বিকেলেই ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় উজমার। ইমরানের সঙ্গে দেখা করে কিছুটা আশ্বস্ত তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দাদা ঠিক আছে। তবে মানসিক নির্যাতন করা হচ্ছে ওকে। সারাদিন ওকে বন্ধ করে রাখা হয়ে একটা কুঠরিতে। কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয় না।”

Advertisement

গত ২৫ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পায়নি পাকিস্তানবাসী। তিনি কেমন আছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয় জনমানসে। এহেন পরিস্থিতিতে বোন উজমার সঙ্গে তাঁর দেখা হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছে পিটিআই নেতার পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.