সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করলেন ইমরান খান ৷ আগামী ১১ আগস্ট শপথ নিতে চলেছেন তিনি৷ ৩৪২ আসন বিশিষ্ট পাক পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচন হয় গত ২৫ জুলাই৷ লড়াই হয় মোট ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনও রাজনৈতিক দলকে পেতে হত ১৩৭ টি আসন। ওই নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পায় ১১৫টি আসন৷ তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে নওয়াজ শরিফের দল পিএমলএন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। পিএমলএনের দখলে রয়েছে ৬৪টি আসন৷ ৪৩টি আসন পেয়েছে বেনজির ভুট্টোর পিপিপি।
[পাক সেনার জুতো পালিশের লোক, ইমরানকে কটাক্ষ রেহামের]
নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সরকার গঠনের জন্য যথেষ্ট আসন নেই ইমরান খানের দলের ঝুলিতে৷ সরকার গঠনের জন্য আরও ২২টি আসন দরকার পিটিআই-র৷ ওই আসন জোগাড়ের জন্য অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধতে হবে পিটিআই-কে৷ জোটের ইঙ্গিত নিয়ে ইতিমধ্যেই ছোট ও স্বাধীন দলগুলির সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ৷
[পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ইমরান, টুইটে অভিনন্দন প্রথম স্ত্রীর]
পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট৷ তার আগেই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ইমরান খান, রবিবারই একথা ঘোষণা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা নইমুল হক৷ তিনি জানান, বিভিন্ন ছোট ছোট দল ও নির্দল প্রার্থীদের কাছে যেতেও শুরু করেছেন দলের প্রতিনিধিরা৷ কারণ সরকার গঠনের জন্য গাঁটছড়া বাঁধতেই হবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে৷ এরই মাঝে সোমবার ‘রেডিও পাকিস্তান’-এ শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেন ইমরান খান৷ পিটিআই-র প্রত্যেক সদস্যই চেয়েছিলেন ১৪ আগস্টের আগেই শপথ গ্রহণের পর্ব শেষ হোক৷ সেই অনুযায়ী এই সিদ্ধান্ত বলেও জানান ইমরান৷
[প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান, জোট গড়ে আসনে বসা কেবল সময়ের অপেক্ষা]
ইমরান খান আরও বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করব৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি৷
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের
-
প্রবল দুর্যোগের আশঙ্কা উত্তরে, বাড়বে নদীর জলস্তর, নামতে পারে ধস! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
এক ম্যাচের ফলে নকআউটে পাঁচ দেশ, মেসিদের সামনে ভোজিনহার কেপ ভার্দে, কেমন হবে সূচি?