সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার জঙ্গি হামলায় বীতশ্রদ্ধ ভারত৷ পাকিস্তানের সঙ্গে বৈঠকের টেবিলে বসতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে নিজের অবস্থান বদলালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠকে বসার আর্জি খারিজ হওয়ায় ক্ষুব্ধ তিনি৷ ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী৷
[ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি পাক সেনার]
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘আমরা ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছি না৷ বন্ধুত্বের সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছি৷ আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত পাকিস্তানের দুর্বলতা নয়৷ বৈঠক করলে পাকিস্তান ও ভারত এই দুই দেশের দারিদ্র্য ঘুচবে৷’’ পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার টেবিলে বসতে না চাওয়ার সিদ্ধান্তকে ‘দুর্ব্যবহার’ বলেও কটাক্ষ করেন তিনি৷
[রেডিও বার্তায় ভেসে আসছে হুমকি, দক্ষিণ চিন সাগরে নিরাপত্তার চক্রব্যূহ]
ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসার ইচ্ছাপ্রকাশের ঠিক কয়েকঘণ্টা আগেই ভিডিও বার্তায় পুলিশ আধিকারিক ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেয় জঙ্গিরা৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের সোপিয়ানে বাড়ি থেকে তিন পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা৷ কয়েক ঘণ্টা নিখোঁজ ছিলেন তাঁরা৷ তারপরই উদ্ধার হয় পুলিশকর্মীদের নিথর দেহ৷ ওই তিন পুলিশকর্মীর দেহে মিলেছে গুলির চিহ্ন৷ এর আগে আন্তর্জাতিক সীমান্তেও উদ্ধার হয় এক বিএসএফ জওয়ানের দেহ৷ ওই জওয়ানের গলাকাটা দেহে মেলে একাধিক গুলির চিহ্ন৷ সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার জেরে সীমান্তে অশান্তির পারদ যতই চড়ছে, ততই ভারত-পাক সম্পর্কের শীতলতা বাড়ছে৷ মুখে আলোচনার কথা বললেও, আদতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পাকিস্তানের মোটেও ইচ্ছা নেই বলেই অভিযোগ করে কেন্দ্রীয় সরকার৷ এই অভিযোগে ইমরানের বৈঠকে বসার প্রস্তাব খারিজ করে দেয় ভারত৷ আলোচনায় বসতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে পাক ও ভারত সরকারের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷
সর্বশেষ খবর
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের
-
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা