সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, একা রামে রক্ষে নেই, সুগ্রিব দোসর। নোট বাতিলের ধাক্কা সামলে ওঠার আগেই পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু করে দেশের করব্যবস্থায় বিপ্লব আনতে চেয়েছিল বিজেপি সরকার। কিন্তু দুইয়ের জোড়া ফলায় উপরোক্ত প্রবাদ সত্যি মনে হচ্ছে বিশেষজ্ঞদের কথায়। চলতি অর্থবর্ষে নোট বাতিল ও জিএসটির জোড়া ধাক্কায় দেশের আর্থিক বৃদ্ধি অনেকটাই মার খাবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড বা আইএমএফ। বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রক সংস্থার আর্থিক পূর্বাভাস দেশের জন্য মোটেও ভাল বার্তা দিচ্ছে না। সাম্প্রতিকতম রিপোর্টে আইএমএফ বিশ্বের বহু দেশের আর্থিক বৃদ্ধির কথা বললেও ভারতের ক্ষেত্রে খারাপ খবরই দিচ্ছে। তাদের পূর্বাভাস চলতি আর্থিক বর্ষের শেষে ভারতের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ-এ দাঁড়াবে। যেখানে চিনের আর্থিক বৃদ্ধি ৬.৮ শতাংশ থাকবে। মোদ্দা কথা, আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্রুত হারে বৃ্দ্ধি পাওয়া অর্থনীতির তকমা হারাতে চলেছে ভারত।
[হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়ে রাজ্যসভা থেকে ইস্তফা মুকুলের]
মঙ্গলবার ফান্ড-ব্যাঙ্ক বার্ষিক বৈঠকের অনুষ্ঠানে প্রকাশিত ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক-এ আইএমএফ দাবি করেছে, ২০১৭-১৮ অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কমে দাঁড়াবে ৬.৭ শতাংশ। তার কারণ হিসাবে মূলত ২০১৬’র নভেম্বরে নোট বাতিল ও চলতি বছরের জুলাই মাসের জিএসটি প্রচলনকেই কাঠগড়ায় তুলেছে আইএমএফ। শুধু তারাই নয়, অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-ও (OECD) চলতি অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কমবে বলে ইঙ্গিত দিয়েছে। নোট বাতিল ও জিএসটিকে কাঠগড়ায় তুলেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কও। শুধু মাত্র বিশ্বব্যাঙ্ক ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।
[জেরার মুখে ভেঙে পড়ল হানিপ্রীত, জানাল বহু অজানা তথ্য]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি