সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানর কোনও চেষ্টাই এটা প্রমাণ করতে পারবে না যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য নয়৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ঠিক এই ভাষাতেই ইসলামাবাদকে একহাত নিলেন নয়াদিল্লির প্রতিনিধি সন্দীপ কুমার বায়াপু৷ আবেদন করলেন, পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ও বালোচিস্তানে সাধারণ মানুষের উপরে পাক সেনা যে নির্মম অত্যাচার চালাচ্ছে তার উপরে দৃষ্টিপাত করুক রাষ্ট্রসংঘ৷
[বাংলাদেশের নাগরিক নন খালেদা জিয়ার পুত্র, বিস্ফোরক দাবি আওয়ামি নেতার]
🇮🇳
India at #UN #HRC38
What is portrayed by Pakistan as a right to self-determination in the state of Jammu and Kashmir is actually state-sponsored cross border terrorism| Human Rights Council cannot be oblivious of this attempt to legitimize terrorism| @IndiainPakistan pic.twitter.com/cfEXeQhXJ3Advertisement— India at UN, Geneva (@IndiaUNGeneva) June 25, 2018
গত ১৪ জুন পাক অধিকৃত কাশ্মীর ও জম্মু-কাশ্মীর সম্পর্কে একটি ৪৯ পাতার রিপোর্ট প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ৷ সেই রিপোর্টকে হাতিয়ার করে পরবর্তী সময়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান৷ তারা প্রচার করছে কাশ্মীরের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করা উচিত নয়৷ কারণ ভারতীয় সেনার গুলিতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে জম্মু-কাশ্মীরে প্রবল ভাবে মানবাধিকার লঙ্ঘন করা শুরু হয়েছে৷ সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে ভারতীয় সেনা৷ এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই এর তীব্র প্রতিবাদ করে ভারত৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে গোটা রিপোর্টটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অসম্পূর্ণ তথ্যে ভরা’ বলে দাবি করা হয়। বলা হয়, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, নিজেদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার অধিকার ভারতের রয়েছে৷
[ধর্মের নামে কাশ্মীরে জঙ্গিদের উসকানি দিচ্ছে হাফিজ সইদ]
No amount of empty rhetoric changes reality. pic.twitter.com/c8R5Y7Cprk
— India at UN, NY (@IndiaUNNewYork) June 26, 2018
কেবল ভারতই নয়, পাক অধিকৃত কাশ্মীরেও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে এই রিপোর্টে বলা হয়েছিল। কিন্তু সুচতুর কৌশলে সেই বিষয়ে কোনও কথাই বলেনি পাকিস্তান৷ ইসলামাবাদের এই সমস্ত ভুয়ো অভিযোগের উত্তর এদিন রাষ্ট্রসংঘে দিয়েছে নয়াদিল্লি৷ কার্যত চাঁচাছোলা ভাষায় পাকিস্তানের সমস্ত কুর্কীতির উদাহরণ পেশ করা হয়েছে৷ হতাশা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টের উপরে৷ পাকিস্তানের পালটা জবাবে ভারতও একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘে৷ যেখানে উল্লেখ করা হয়েছে, সিন্ধ, বালোচিস্তান. খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে সাধারণ মানুষের উপরে কতটা নির্মম অত্যাচার চালাচ্ছে পাক সেনা৷ অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের একনায়কতন্ত্র ও পক্ষপাতের নীতির ফলে ক্ষতির মুখে পড়ছে ওই অঞ্চলগুলির সংখ্যালঘু মানুষরা৷
সর্বশেষ খবর
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে
-
রক্ত দেওয়ার পর ক্লান্ত লাগছে, কী হয় শরীরের অন্দরে, কীভাবে ফিট হবেন?
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের