মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। উঠতে বললে উঠেছেন, বসতে বললে বসেছেন। তবে এতকিছু করেও বিশেষ লাভ হয়নি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনা সর্বাধিনায়ক আসিফ মুনিরের। শেষপর্যন্ত পাকিস্তানের বুকে শেল বিঁধে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির (India-US Trade Deal) ঘোষণা করেছে আমেরিকা। এই ঘটনায় পাকিস্তানের মাটিতেই তুমুল সমালোচনার শিকার হলেন শাহবাজ ও মুনির। নেটিজেনদের কটাক্ষ, আসলে এঁদের (শাহবাজ-মুনির) সঙ্গে রক্ষিতা বা উপপত্নীর মতো আচরণ করলেন ট্রাম্প।
আরও পড়ুন:
দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চুক্তি অনুযায়ী, এখন থেকে ৫০ শতাংশের পরিবর্তে ভারতের উপর আমেরিকা শুল্ক চাপাবে মাত্র ১৮ শতাংশ। অর্থাৎ পাকিস্তানের চেয়েও শুল্ক কমছে ভারতের। বর্তমানে আমেরিকায় বাণিজ্যের জন্য পাকিস্তানকে যেখানে ১৯ শতাংশ শুল্ক দিতে হয়, সেখানে ভারতকে দিতে হবে মাত্র ১৮ শতাংশ। পাকিস্তানিদের কটাক্ষ, কোনওরকম রাজনৈতিক সুবিধা না দিয়েই ভারতের সঙ্গে এই চুক্তি করেছে আমেরিকা। অথচ পাকিস্তান নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়েও ভারতের মতো সুবিধা পায়নি।
এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে তীব্র আক্রমণ শানিয়েছেন উমর আলি নামে এক নেটিজেন। ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্ককে রক্ষিতা বা উপপত্নীর মতো সম্পর্ক বলে উল্লেখ করে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের সেনাপ্রধানের সঙ্গে উপপত্নীর মতো আচরণ করলেন। যিনি তাঁর অবৈধ প্রেমিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রেখে সমস্ত নোংরা কাজ করতে বাধ্য করলেন। এবং যখন কিছু দেওয়ার সময় এল তখন বললেন, আমি আমার পরিবারের সিদ্ধান্ত মানতে বাধ্য ফলে আমাকে ভুলে যাও। আমার শরীর না পেলেও আমার মন সর্বদা তোমারই থাকবে।’ একইসঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন ওই ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে, বিরল খনিজের বাক্স হাতে চোখের জলে ভাসছেন মুনির। পিছনে পাশাপাশি মোদি ও ডোনাল্ড ট্রাম্প।
ڈونلڈ ٹرمپ نے فیلڈ مارشل کے ساتھ اُس محبوبہ جیسا سلوک کیا ہے جو عاشق سے سارے غیر قانونی اور گھٹیا کام کرواتی ہے اور جب کچھ دینے دلانے کا ٹائم آئے تو کہتی ہے میں گھر والوں کا فیصلہ ماننے پر مجبور ہوں مجھے بھول جاؤ ۔ میرا جسم تو میرے شوہر کا رہے گا لیکن روح ہمیشہ تمہاری ہی رہے گی ۔ pic.twitter.com/YIMI0zNoZK
— Umar Ali (@Umar_AliX) February 3, 2026
পাকিস্তানিদের কটাক্ষ, কোনওরকম রাজনৈতিক সুবিধা না দিয়েই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকা। অথচ পাকিস্তান নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়েও ভারতের মতো সুবিধা পায়নি।
এক নেটিজেন লিখেছেন, ‘ট্রাম্পকে সন্তুষ্ট করার এত চেষ্টা এমনকী গাজায় সেনা পাঠানোর জন্য রাজি হওয়ার পরও পাকিস্তানের উপর ১৯ শতাংশ শুল্ক অথচ ভারতের উপর ১৮ শতাংশ। বৈদেশিক নীতিতে কী অসাধারণ সাফল্য পাকিস্তানের।’ আর এক নেটিজেন লিখেছেন, ‘গত ছয় মাসে, ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ওমান এবং নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখন আমেরিকার সঙ্গে শুল্ক কমে হয়েছে ১৮ শতাংশ। সবচেয়ে বড় কথা কারও কাছে মাথা নত না করেই ভারত নিজের অধিকার অর্জন করেছে। অথচ আমরা নোবেল পুরস্কার পাইয়ে দিতে রীতিমতো তৈল মর্দন করেও তা পেলাম না। এটা লজ্জা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্তান হারানোর তিনদিন পরেই শেষ বিশ্বকাপ স্বপ্ন! নিয়তির পরিহাসে কান্নায় ভাঙলেন গাকপো
-
‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে হুমায়ুনকে হাজিরার নির্দেশ পুলিশের, কী বলছেন বিধায়ক?
-
তহবিল মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টে
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ