Gurpatwant Singh Pannun

খলিস্তানি পান্নুনকে খুনের ষড়যন্ত্র! মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ভারতীয়

২০২৩ সালের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। নিখিলের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে কেবল মার্কিন এজেন্টদের নির্দেশেই গ্রেপ্তার হয়েছেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনেন নিখিল। এএরপর ২০২৪ সালে নিখিলকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:২৬

options
link
খলিস্তানি পান্নুনকে খুনের ষড়যন্ত্র! মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ভারতীয়
(বাঁ দিকে) নিখিল গুপ্তা এবং গুরুপতবন্ত সিং পান্নুন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হলেন নিখিল গুপ্তা নামে সেই ভারতীয় যুবক। জানা গিয়েছে, আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

Advertisement

মার্কিন বিচার বিভাগ দপ্তর জানিয়েছে, পান্নুনকে খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন ৫৪ বছর বয়সি নিখিল। শুধু তা-ই নয়, পান্নুকে খুনের জন্য তিনি এক হিটম্যানকে ভাড়া করেছিলেন। তার হাতে তুলে দিয়েছিলেন মোটা টাকা। সেই কথাও আদালতে স্বীকার করেছেন নিখিল। আগামী ২৯ মে ভারতীয় যুবকের সাজা ঘোষণা হবে। জানা যাচ্ছে, নিখিলের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নির্ধারণ করবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটেন ফেডারেল আদালত নিখিলকে দোষী সাব্যস্ত করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৩ সালের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। নিখিলের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে কেবল মার্কিন এজেন্টদের নির্দেশেই গ্রেপ্তার হয়েছেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনেন নিখিল। এরপর ২০২৪ সালে নিখিলকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়। তারপর থেকে মার্কিন জেলেই বন্দি ছিলেন তিনি। আমেরিকার অভিযোগ, পান্নুনকে খুন করতে একজন হিটম্যান নিয়োগ করেছিলেন নিখিল। এর জন্য হত্যাকারীকে অগ্রিম ১৫ হাজার ডলারও দেন তিনি। আমেরিকার এহেন দাবির পর স্বাভাবিকভাভেই শোরগোল শুরু হয় ভারতে। নিখিলকে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার। কিন্তু তারপরও বিশেষ কোনও সুরাহা হয়নি। যদিও নিখিল দোষী সাব্যস্ত হওয়ার পর এখনও পর্যন্ত নয়াদিল্লির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

প্রসঙ্গত, ভারত সরকার আগেই পান্নুনকে ‘সন্ত্রাসবাদী’ হিসাবে চিহ্নিত করেছে। ভারতে তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ নিষিদ্ধ ঘোষণা করা করা হয়েছে। নয়াদিল্লির অভিযোগ, পৃথক শিখ রাষ্ট্র বা খলিস্তান গঠনের নামে বিচ্ছিন্নতাবাদকে সংর্থনের পাশাপাশি হিংসা ছড়াচ্ছে পান্নুন। আমেরিকার মাটিতে বসে লাগাতার ভারত-বিরোধী ষড়যন্ত্র করতেও দেখা গিয়েছে খলিস্তানি নেতাকে। একাধিক ভিডিও বার্তায় হিন্দুদের হুমকি দিতেও দেখা গিয়েছে তাকে। এমনকী আমেরিকার মাটিতে খলিস্তানি মিছিলও করে পান্নুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন