Iran

‘কিছুই চূড়ান্ত হয়নি’, দ্বিতীয় দফার বৈঠকের আগে জল্পনা বাড়াল ইরান, ফের লাগবে যুদ্ধ?

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে ইরান-আমেরিকা। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার। দীর্ঘ ২১ ঘন্টা ধরে আলোচনা চলে দু’পক্ষের মধ্যে। তবে তাতে কোনও ফল হয়নি। আগামী বুধবার শেষ হচ্ছে সংঘর্ষবিরতির মেয়াদ। তার আগে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনাতে শুরু করল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১০:২৩

options
link
‘কিছুই চূড়ান্ত হয়নি’, দ্বিতীয় দফার বৈঠকের আগে জল্পনা বাড়াল ইরান, ফের লাগবে যুদ্ধ?
ইসলামাবাদে শান্তি বৈঠকে ব্যর্থ হওয়ার পর থেকেই আশঙ্কা বাড়ছে।

ব্যর্থ হয়েছে প্রথম দফার শান্তি বৈঠক। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছিল, সোমবার ইসলামাবাদেই দ্বিতীয় দফার আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। কিন্তু তার আগে জল্পনা বাড়াল ইরান। তারা জানিয়ে দিল, পরবর্তী শান্তি আলোচনা নিয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি ফের শুরু হবে যুদ্ধ?

Advertisement

শনিবার ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবফ একটি বিবৃতিতে বলেন, “আলোচনা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। অনেক ফাঁকফোকর রয়েছে। কিছু বিষয় এখনও  অমীমাংসিতই রয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলাম, কারণ আমেরিকা আমাদের দাবি মেনে নিয়েছিল।” ওয়াশিংটনকে ‘শত্রু’ তকমা দিয়ে গালিবফ বলেন, “শত্রুরা তাদের সমস্ত প্রচেষ্টা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা আমাদের অধিকার থেকে এক বিন্দু সরে যায়নি। দু’পক্ষের আলোচনার মধ্যে এটাই সবচেয়ে সমস্যার বিষয়।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে ইরান-আমেরিকা। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার। দীর্ঘ ২১ ঘন্টা ধরে আলোচনা চলে দু’পক্ষের মধ্যে। তবে তাতে কোনও ফল হয়নি। আগামী বুধবার শেষ হচ্ছে সংঘর্ষবিরতির মেয়াদ। তার আগে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনাতে শুরু করল। বিশেষজ্ঞদের মতে, সংঘর্ষবিরতির মেয়াদ শেষের আগে যদি কোনও রফাসূত্র না মেলে তাহলে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.