Iran

‘ভারতীয় মিম জিন্দাবাদ’, হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘ধামাল’ মনে করিয়ে খোঁচা ইরানের

শনিবার হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৪৫

options
link
‘ভারতীয় মিম জিন্দাবাদ’, হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘ধামাল’ মনে করিয়ে খোঁচা ইরানের
ট্রাম্পকে খোঁচা দিতে ফের বলিউডের শরণাপন্ন ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিতে ফের বলিউডের শরণাপন্ন ইরান। এবার তাদের হাতিয়ার ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘ধামাল’। ছবিটির একটি দৃশ্য শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করল তেহরান।

Advertisement

ছবিটির একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, অভিনেতা রীতেশ দেশমুখের চরিত্রটিকে ধাওয়া করছেন কয়েকজন যুবক। প্রাণ বাঁচাতে তিনি দেয়ালবিহীন একটি দরজার আড়ালে লুকোন। যেহেতু চারপাশে কোনও দেওয়াল নেই। তাই সহজেই তাঁকে ধরে ফেলেন ওই যুবকরা। শনিবার মুম্বইয়ের ইরানি দূতাবাস দৃশ্যটি শেয়ার করে লেখে, ‘ভারতীয় মিম জিন্দাবাদ।’ গোটা দৃশ্যটিকে তারা আমেরিকার হরমুজ অবরোধের সঙ্গে তুলনা করেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির একটি সংলাপ ‘পিকচার আভি বাকি হ্যায়’ টেনে ট্রাম্পকে কটাক্ষ করে ইরান। এবার ফের বলিউডের শরণাপন্ন তেহরান। 

Advertisement

উল্লেখ্য, শনিবার হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনও মুখ খোলেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.