Iran

শান্তি বহুদূর! ফের মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ হামলা ইরানের, বদলা নেবে পেন্টাগন?

এর আগেও একাধিকবার এই মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীতে হামলার চেষ্টা করে ইরান। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ‘আব্রাহাম লিঙ্কনে’-এর খুব কাছে চলে আসে বেশ কয়েকটি ইরানি জাহাজ। কিন্তু দ্রুত পদক্ষেপ করে মার্কিন নৌসেনা। জাহাজগুলিকে কড়া জবাব দেয় তারা। এমনকী মার্কিন মিসাইলে ইরানের দু’টি জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৯:১০

options
link
শান্তি বহুদূর! ফের মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ হামলা ইরানের, বদলা নেবে পেন্টাগন?
আমেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাব উড়িয়ে আমেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি করা হচ্ছে সে দেশের সংবাদমাধ্যমের তরফে। তবে এই হামলায় আদৌ কি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পরমাণু ‘জলদানব’, তা এখনও জানা যায়নি।

Advertisement

‘আব্রাহাম লিঙ্কন’ নিয়ে আমেরিকাকে আগেই সতর্ক করেছিল ইরানের নৌবাহিনী। তারা জানিয়ে দিয়েছিল, মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী তেহরানে কড়া নজরদারিতে রয়েছে। যদি এটি ইরানের ভূখণ্ডের কাছাকাছি আসে, তাহলে সেটিতে হামলা চালাতে পিছপা হবে না তেহরান। মঙ্গলবার ইরানের সেনা দাবি করেছে, ‘আব্রাহাম লিঙ্কন’-এর দিকে তাক করে একাধিক উপকূলীয় ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে আদৌ সেগুলি আঘাত হানতে সক্ষম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, এই হামলা নিয়ে আমেরিকাও এখনও পর্যন্ত মুখ খোলেনি। বিশেষজ্ঞদের মতে, ‘আব্রাহাম লিঙ্কন’ যদি কোনও রকম আঁচড়ও পড়ে, তাহলে ছেড়ে কথা বলবে না ওয়াশিংটন। বদলা নিতে ইরানে আরও বড় হামলা চালাতে পারে পেন্টাগন।

Advertisement

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীতে হামলার চেষ্টা করে ইরান। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ‘আব্রাহাম লিঙ্কনে’-এর খুব কাছে চলে আসে বেশ কয়েকটি ইরানি জাহাজ। কিন্তু দ্রুত পদক্ষেপ করে মার্কিন নৌসেনা। জাহাজগুলিকে কড়া জবাব দেয় তারা। এমনকী মার্কিন মিসাইলে ইরানের দু’টি জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.