প্রত্যাঘাতের আগুনে বেপরোয়া হয়ে উঠেছে ইরান। পালটা হামলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে সৌদি আরবের বৃহত্তম তৈলশোধনাগারে ফের ড্রোন হামলা চালাল তেহরান। রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
বুধবার সৌদি সরকারের এক মুখপাত্র বলেন, “সৌদির পূর্বাঞ্চলের রাস টানুরা শহরে অবস্থিত আরামকোর তেল পরিশোধনাগারকে লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।” এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, তৈলশোধনাগারটি থেকে গল গল করে বেরচ্ছে কালো ধোঁয়া। তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। প্রসঙ্গত, এর আগে সোমবারও এই তৈলশোধনাগারটিতে ড্রোন হামলা চালানো হয়।
উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। তারপর থেকে এখনও চলছে হামলা। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর’, ছুটির আবহে ‘দৃশ্যম ৩’ জ্বরে কাবু দর্শক
-
এক বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান! সূচি প্রকাশিত হতেই উৎসুক ক্রিকেটপ্রেমীরা
-
দেড় ঘণ্টার নরক যন্ত্রণা! ঘুরতে বেরিয়ে ফরিদাবাদে ‘গণধর্ষিতা’ কিশোরী, বন্ধুকেও মার-যৌন হেনস্তা
-
পুজোর আগে শালুক তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! লতায় পা জড়িয়ে পুকুরে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
-
২০ হাজার সেনা, ৩ বিমানবাহী রণতরী! ইরানে ‘চতুরঙ্গ’ বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প, এবার ‘বুট অন গ্রাউন্ড’?



