ফের পাকিস্তানে নৈরাজ্য, অবরোধ তুলতে গিয়ে নিহত পুলিশ

পুলিশি অভিযানের ভিডিও সম্প্রচার নিষেধাজ্ঞায় বিতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৬:১৬

options
link
ফের পাকিস্তানে নৈরাজ্য, অবরোধ তুলতে গিয়ে নিহত পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে অচলাবস্থা। রাজপথে চূড়ান্ত নৈরাজ্য। ইসলামপন্থী চরমপন্থীদের অবরোধ এবং গা জোয়ারিতে রণক্ষেত্রের চেহারা নিল ইসালামবাদ। অবরোধ তুলতে গিয়ে মৃত্যু হল পুলিশের। পুলিশের পালটা মারে জখম শতাধিক। পুলিশি অভিযানের ছবি সরাসরি সম্প্রচার নিয়েও বিতর্কে জড়িয়েছে পাক প্রশাসন।

Advertisement

[সাহিত্যে নোবেল পুরস্কারের আঁতুরঘরে লাগল যৌন কেলেঙ্কারির ঢেউ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশের জেরে শনিবার দীর্ঘ সময় বন্ধ এই অভিযান সংক্রান্ত খবরাখবর। যা নিয়ে বেজায় বিরক্ত দেশের সংবাদমাধ্যমগুলি। তাদের বক্তব্য, জাতীয় স্বার্থে খবর এবং ভিডিও সম্প্রচার করা হচ্ছিল। প্রসঙ্গত আইনমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে ইসলামাবাদে শুরু হয় এই আন্দোলন। অবরোধ করা হয় জাতীয় সড়ক। এদিন সকাল থেকে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী। রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে মুসলিম উগ্রপন্থীদের একটি অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি সামলাতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় সাড়ে আট হাজার জওয়ানকে নামানো হয়। কিন্তু বিক্ষুব্ধদের পালটা আক্রমণে এক পুলিশকর্মী নিহত হন। জখম হন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। বন্ধ বাজারের সামনে ও রাস্তার উপর অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়। ‘তেহরিক-ই-বালাইক ইয়া রাসুল আল্লাহ পাকিস্তান’ নামের মুসলিম উগ্রপন্থী সংগঠনটি এই অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছিল।

Advertisement

[খাঁচাবন্দি বাঘকে টাকা খাওয়াতে গিয়ে কী হাল হল চিনা বৃদ্ধর?]

চরমপন্থীরা গত ৬ নভেম্বর থেকে ইসলামাবাদে গা জোয়ারি চালাচ্ছে। একটি প্রধান সড়ক তারা জোর করে বন্ধ করে দেয়। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা অবরুদ্ধ হয়ে পড়ায় রাজধানীর মানুষকে বেজায় সমস্যায় পড়েন। বিকল্প রাস্তায় যানজট তীব্র হয়। যা নিয়ে সাধারণ যাত্রীদের ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য দেশজুড়ে দাবি ওঠে। শনিবার সেই অভিযান চালানোর সময়  বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এই সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। এত কাণ্ডের পরও শনিবার রাত পর্যন্ত ইসলামবাদ শান্ত হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.