ইজরায়েলি মিসাইলে লাল সিরিয়ার আকাশ, ধ্বংস ইরানি সেনাঘাঁটি 

এভাবেই আসাদের ঔদ্ধত্য ও রৌহানির হুঙ্কারের জবাব দিল ইজরায়েল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৮, ১৬:০৯

options
link
ইজরায়েলি মিসাইলে লাল সিরিয়ার আকাশ, ধ্বংস ইরানি সেনাঘাঁটি 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর প্রচণ্ড বিস্ফোরণ। আকাশ আলো করে আছড়ে পড়ল একের পর এক অগ্নিশিখা। ঘুমন্ত দামাস্কাস জেগে উঠল প্রচণ্ড আতঙ্কে। কী হচ্ছে বুঝে ওঠার আগেই গুঁড়িয়ে গেল ইরানি সেনার একাধিক ঘাঁটি। এভাবেই আসাদের ঔদ্ধত্য ও রৌহানির হুঙ্কারের জবাব দিল ইজরায়েল। তবে পালটা জবাব দিয়েছে ‘সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম’। এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বুধবার গভীর রাতে আচমকাই সিরিয়ায় ভয়াবহ মিসাইল হামলা চালায় ইজরায়েল। নিশানা করা হয় ইরানের সেনা ঘাঁটি, জ্বালানির গুদাম ও অস্ত্রাগারগুলিকে। এছাড়াও দামাস্কাসে আসাদ বাহিনীর ঘাঁটিগুলিতেও আছড়ে পড়েছে এসডিএফ বা ইজরায়েলি ডিফেন্স ফোর্সে-এর মিসাইল। তেল আভিভ সূত্রে খবর, ইরানের এলিট কমান্ডো বাহিনীর গোয়েন্দা হেডকোয়ার্টার-সহ প্রায় ১২টি ঘাঁটি হামলায় তছনছ হয়ে গিয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী সূত্রে খবর, হামলা সফল। ইরানি সেনাঘাঁটির সঙ্গে সিরীয় বাহিনীর একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমও ধ্বংস হয়েছে মিসাইল হানায়। হামলার কথা স্বীকার করেছে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘সানা’। তবে আসাদ বাহিনীর দাবি, বেশিরভাগ ইজরায়েলি মিসাইলই পালটা হামলায় নষ্ট করে দিয়েছে সিরীয় বাহিনী। ক্ষয়ক্ষতিও তেমন কিছুই হয়নি।

বুধবার ইজরায়েলের দখলে থাকা গোলান হাইটে রকেট হামলা চালায় ইরান। সিরিয়া থেকে ইজরায়েলের বাহিনীকে লক্ষ্য করে প্রায় ২০টি রকেট ছোড়ে ইরানি সেনা। এসডিএফ-এর এক শীর্ষ কর্তা জানান, ওই হামলা বিশেষ কোনও ক্ষতি হয়নি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই নষ্ট করে দেয় ইজরায়েলের ‘আয়রন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেম। ওই হামলার বদলা নিতেই এবার সরাসরি সিরিয়ায় বোমাবর্ষণ করে ইজরায়েল। এর আগেও কখনওই সরাসরি হামলা চালানোর কথা স্বীকার করেনি তেল আভিভ। যদিও গোলান হাইটে ইরানি আগ্রাসনের পর রাখঢাক করছে না ইহুদি দেশটি। এনিয়ে সিরিয়ায় ১০০টিরও বেশি গোপন অভিযান চালিয়েছে ইজরায়েল। সব মিলিয়ে সিরিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

[জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপটে মৃত ৩, ভিজতে পারে শহরও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.