সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে থাবা বসাল আইএস৷ তবে মাঠে জঙ্গি হামলা নয়৷ ক্রিকেট দলেই লুকিয়ে ছিল এক জঙ্গি! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইতালি পুলিশের৷ অভিযুক্ত ক্রিকেটার আফতাব ফারুককে শুধু দল থেকেই নয়, ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে৷ তাকে ইসলামাবাদের বিমানে তুলে দেওয়া হয়৷
ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আসলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মিলানের মদের দোকান, দক্ষিণ ইতালির বারগামো বিমানবন্দরের মতো জনবহুল এলাকায় হামলার ছক কষছিল আফতাব৷ আইএস-এর নাম করে ইতালিতে সন্ত্রাসের আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য তার৷
মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানান, পাক বংশোদ্ভূত ২৬ বছরের আফতাব আইএস-এর কার্যকলাপকে সমর্থন করে৷ এমনকী সিরিয়ায় গিয়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিল সে৷
১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে মিলানের কাছে ভ্যাপরিও ডি’অ্যাডায় থাকত আফতাব৷ বুধবার এমন খবর অবাক করেছে স্থানীয়দের৷ প্রতিবেশীরা ভাবতেও পারছেন না, যেখানে গত ১৩ বছর ধরে বাস করছে, সেই এলাকারই ক্ষতি করতে চায় সে! একইরকম বিস্মিত কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবও৷ ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি বলছেন, “খবরটা শুনে মাথায় যেন বাজ পড়ল৷ এখনও বিশ্বাস করতে পারছি না৷ ইসলামাবাদের বিমানে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছে ওর৷ অবসর সময়ে প্রতিবন্ধীদের নিয়ে যেতে বাস চালাত আফতাব৷ কখনও কারও ক্ষতি করেনি৷ এমনকী বিশ্বাসযোগ্যতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷”
যদিও আফতাবকে ইতালি থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার৷ ইউরোপের মানবাধিকার আদালতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে তার পরিবার বলে খবর৷
সর্বশেষ খবর
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও
-
শেষ মুহূর্তে গোল বাতিলে ঝুলে ইরানের ভাগ্য, নকআউটে মিশর-বেলজিয়াম, শেষ ৩২-এ আর কারা?