সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সা-রে-গা-মা-পা-ধা-নি, বোম ফেলেছে জাপানি – সে দিন আর নেই৷ এখন নিরীহ জীবনযাপনেই বিশ্বাসী জাপানবাসী৷ আর এতেই বিপদে পড়েছে হিরোসিমা-নাগাসাকির দেশ৷ সাম্প্রতিক কালের এক সমীক্ষায় চিন্তার ভাঁজ পড়েছে জাপানের কর্তাব্যক্তিদের মাথায়৷
জাপান টাইমস নামে সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সে দেশের ১৮ থেকে ৩৪ বছর বয়সী জনসংখ্যার মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৬০ শতাংশ মহিলাই অবিবাহিত৷ এমনকী এঁরা সবাই ‘সিঙ্গল স্ট্যাটাস’ বহন করেন৷ আর সবচেয়ে বড় চিন্তার কারণ, এঁদের মধ্যে প্রায় ৪২ শতাংশ পুরুষ এবং ৪৪.২ শতাংশ মহিলা স্বীকার করেছেন যে তাঁরা সবাই ‘ভার্জিন’৷
প্রধানমন্ত্রী শিনজো আবে আবশ্য দাবি করেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রজননের হার ১.৪ শতাংশ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত নিয়ে যাবেন৷ উদ্যোগ হিসেবে বিবাহিতদের জন্য চাইল্ড কেয়ার সার্ভিস ও ট্যাক্স ইনসেন্টিভেরও ঘোষণা করেছে জাপান সরকার৷ কিন্তু সমীক্ষা বলছে তাতে কোনও লাভ হয়নি৷
তাই প্রায় ১২৫ কোটির ভারতবর্ষ যেমন জনসংখ্যা নিয়ে সমস্যায় ভুগছে, তেমনি প্রায় ১২ কোটি জনসংখ্যা নিয়ে বিপাকে জাপানও৷ তফাৎ শুধু বৃদ্ধি-হ্রাসের৷
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে