অন্য মহিলা প্রশংসা করায় যুবকের পুরুষাঙ্গ কাটল প্রেমিকা

এ কেমন প্রেম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৩:৩৩

options
link
অন্য মহিলা প্রশংসা করায় যুবকের পুরুষাঙ্গ কাটল প্রেমিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ-বিরাগের সম্পর্ক বেশ সূক্ষ্ম। কখন যে প্রেম বিদ্বেষের রূপ নেয়, কেউ বলতে পারে না। ভাবতেও পারে না। ভাবতে পারেননি কাজাখস্তানের যুবকও। প্রেমিকার সামনে অন্য এক মহিলার প্রশংসা করেছিলেন। এই ছিল তাঁর অপরাধ। আর এই অপরাধেই যুবকের পুরুষাঙ্গটিই কেটে নিল হিংসুটে প্রেমিকা

Advertisement

যুবকের নাম জানা যায়নি। তবে প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ঝানা নূরঝানোভা। ৩৬ বছরের ওই মহিলা কাজাখস্তানের এক বিউটি পার্লারে কাজ করে। প্রায় বছরখানেকের প্রেম। আলাপ জমতে বেশি সময় লাগেনি। প্রথম থেকেই প্রেমিককে নিয়ে একটু বেশিই স্পর্শকাতর ছিল ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিজের প্রেমিকার পার্লারে গিয়েছিলেন ওই যুবক। এমন সময় পার্লারে একজন মহিলা আসেন। ক্রেতা ভেবে তাঁর সৌন্দর্যের একটু প্রশংসা করেছিলেন যুবকটি। যা সাধারণত তিনি করেই থাকেন। কিন্তু প্রেমিকার এ বিষয়টি একদম পছন্দ হয়নি। তখন থেকেই মনের ভিতরে রাগ পুষে রেখেছিল সে। কিন্তু প্রেমিককে বুঝতে দেয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পূর্ণ চন্দ্রগ্রহণের মুহূর্তে আকাশে UFO! ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য]

Advertisement

এর কয়েকদিন পরই প্রেমিককে নিজের বাড়িতে ডেকে আনে। পানীয় সঙ্গে মিশিয়ে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ায়। অপেক্ষা করতে থাকে কখন প্রেমিক বাহ্যিক জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়বে। এরপর ঠান্ডা মাথায় তাঁকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেয় যাতে পুরুষাঙ্গ অবশ হয়ে যায়। রান্নাঘরের ছুরি দিয়েই পুরুষাঙ্গটি কেটে নেয়। জ্ঞান ফেরার পর যুবক জানতে পারেন তাঁর কী সর্বনাশ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মহিলাকে গ্রেপ্তার করে। কিন্তু সামান্য একটা কারণে এমন কাজ কেন করলেন ঝানা? পুলিশের প্রশ্নের উত্তরে ৩৬ বছরের মহিলা জানায়, প্রেমিক তাঁকে ছাড়া অন্য কোনও মহিলার তারিফ কেন করবে? তার মানেই সে অন্য মহিলায় আসক্ত। এই আসক্তি যাতে যৌনাসক্তির পর্যায়ে না পৌঁছে যায়, তাই প্রেমিকের যৌনক্ষমতাই না থাকে। আর তিনি অন্য কোনও মহিলার দিকে তাকাতেও না পারেন।

[OMG! এমন কাজও করে দিতে পারে চিনা ‘সেক্স ডল’!] 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.