Joe Biden

গোটা দেহে ছড়িয়ে পড়েছে ক্যানসার! গুরুতর অসুস্থ বাইডেনের দ্রুত আরোগ্য কামনা ‘দুঃখিত’ ট্রাম্পের

২০২৩ সালেও ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৫, ০৯:৪১

options
link
গোটা দেহে ছড়িয়ে পড়েছে ক্যানসার! গুরুতর অসুস্থ বাইডেনের দ্রুত আরোগ্য কামনা ‘দুঃখিত’ ট্রাম্পের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার ছড়িয়ে পড়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে। জানা গিয়েছে, বাইডেনের প্রস্টেট ক্যানসার থাকলেও সেটা ছড়িয়ে পড়েছে শরীরের সমস্ত হাড়ে। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। উল্লেখ্য, ২০২৩ সালেও ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের। তবে সেবার অস্ত্রোপচার করে তা সারিয়ে তোলা হয়।

Advertisement

রবিবার বাইডেনের দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, মূত্রত্যাগে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তারপরেই একটি প্রস্টেট নডিউল পাওয়া যায় বাইডেনের দেহে। আপাতত বাইডেনের দেহে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কীভাবে আরও উন্নতমানের চিকিৎসা করানো যায়, আপাতত সেই নিয়ে আলোচনা করছে বাইডেন পরিবার। জানা গিয়েছে, গ্লিসন স্কোরের নিরিখে ৯-এ পৌঁছে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ক্যানসার। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, এই স্কোর ১০ হলেই তা অত্যন্ত গুরুতর।

Advertisement

বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে প্রবল প্রতিদ্বন্দ্বীর দ্রুত আরোগ্য কামনা করে নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।” বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জো একজন যোদ্ধা।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisement

উল্লেখ্য, ২০২৩ সালে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সময়ে বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত করেন চিকিৎসক। তবে সেসময়ে জানা গিয়েছিল, বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ফেলা হয়েছে। বায়োপসির পরে ওই ক্ষতে ইতিমধ্যেই প্রলেপ পড়ে গিয়েছে। তাই এ নিয়ে আর চিকিৎসার প্রয়োজন নেই। প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যানসার আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল বাইডেনের পুত্রের। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দেহেই ছড়িয়ে পড়ল ক্যানসার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.