সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ি গ্রামে জন্ম৷ ছোটবেলা থেকেই উচ্চতাকে ছোঁয়ার অদম্য নেশা পেয়ে বসেছিল৷ মাত্র চার বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন জাপানের নাসু পাহাড়ের চূড়ায়৷ সেই শুরু৷ তারপর আর কোনও দিন পিছনে ফিরে তাকাননি প্রথম এভারেস্ট জয়ী মহিলা৷ জুনকো তাবেই৷ ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের এই পাহাড়ি কন্যা৷
সারা জীবন পাহাড়কেই সমর্পিত করেছিলেন জুনকো৷ প্রায় ৭০টি দেশের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিলেন তিনি৷ তবে ১৯৭৫ সালের ১৬ মে তাঁর কাছে আজীবনের সম্পদ৷ এই দিনেই প্রথম মহিলা হিসেবে বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন জুনকো৷ তিনিই একমাত্র মহিলা, যাঁর ‘সেভেন সামিটস’ জয়ের খেতাব রয়েছে৷
১৯৬৯ সালে তৈরি করেছিলেন লেডিস ক্লাইম্বিং ক্লাব৷ জাপানের মতো পুরুষতান্ত্রিক সমাজে ক্রমাগত মহিলাদের উৎসাহ দিয়ে গিয়েছেন ঘরের বাইরে বের হতে৷ অজানাকে জয় করতে৷ কারণ তাঁর বিশ্বাস ছিল, কেবলমাত্র দক্ষতা আর কৌশল নয়, প্রতিকুলতাকে জয় করতে প্রয়োজন ইচ্ছাশক্তির৷ একমাত্র ইচ্ছাশক্তির জোরেই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে মানুষ৷
শেষ বয়সে ক্যানসার থাবা বসিয়েছিল৷ কিন্তু দমাতে পারেনি পাহাড় পাগল মানুষটাকে৷ মারণ রোগের তোয়াক্কা না করেও চার-চারটি সামিট করেছিলেন৷ সোনালী এই যাত্রার ইতি হল গত ২০ অক্টোবর৷ জাপানেরই এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের পাহাড়ি কন্যা৷ রেখে গেলেন একরাশ স্মৃতি৷
সর্বশেষ খবর
-
পাকিস্তানি লাস্যময়ীর যৌনতার ফাঁদে পা দিয়ে তথ্য পাচার! তামিলনাড়ুতে গ্রেপ্তার বাঙালি নৌসেনা কর্মী
-
নাম জড়ায় আর্থিক তছরুপে! এবার রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, যোগ হিন্দুত্ববাদী দলে
-
ককরোচ বিক্ষোভে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা নিরাপত্তারক্ষীর! বিস্ফোরক রাহুল, কী বলছে দিল্লি পুলিশ?
-
‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়’, নন্দীগ্রাম থেকেও মমতাকে পা ভাঙা নিয়ে খোঁচা শুভেন্দুর!
-
খুলছে জ্ঞানেশ ফাইলস! ২০ বছরের পুরনো মৃত্যু মামলায় ফের তদন্ত কেরলের কংগ্রেস সরকারের