সুকুমার সরকার, ঢাকা: ঢাকার নিম্ন আদালতে ৫ বছরের সাজা ও ২ কোটি টাকা জরিমানার রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ মঙ্গলবার দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আপিল দায়ের করেন। আপিলের পাশাপাশি আবেদনে জামিনও চাওয়া হয়েছে।
এদিকে খালেদা জিয়া ঘুম থেকে উঠে সকালের জল খাবার হিসেবে রুটি ও সবজি খান। কারাগারে প্রতিদিন তাঁকে একটি দৈনিক পত্রিকা দেওয়া হয়। সেটি তিনি পড়েন। এরপর স্নান করেন, পরে জোহরের নমাজ পড়েন। জোহরের নমাজ শেষে তিনি অজিফা পড়েন। তিনি ডে-কেয়ার সেন্টারের বারান্দায় পায়চারি করেন, পরে সেখানে কিছুক্ষণ চেয়ারে বসেন। দুপুরের খাবার খান বিকেল চারটা থেকে সাড়ে চারটার দিকে। দুপুরে তাঁকে ভাত, সবজি, রুই বা আইড় মাছ খেতে দেওয়া হয়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি দেখেন। এরপর রাতের খাবার খান। রাতে তাঁকে সবজি ও রুটি, মুগ ডাল খেতে দেওয়া হয়। কোনও কোনও দিন রাতে ভাত খেতে দেওয়া হয়। খাবার শেষে আবার খালেদা জিয়া বিটিভি দেখেন। পুরনো কেন্দ্রীয় কারাগারে তাঁর খাবার রান্না করা হয়। রান্না করা এ খাবার প্রথমে উপকারাধ্যক্ষ ও কারাধ্যক্ষ খান। পরে চিকিৎসক পরীক্ষা করেন। রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
[বিমানে এসির সামনে অন্তর্বাস শুকিয়ে নিচ্ছেন তরুণী, ভাইরাল ভিডিও]
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত -৫ এর বিচারক ড. মহম্মদ আখতারুজ্জামান। সেই থেকে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন তিনি। একইসঙ্গে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পুত্র তারেক রহমান-সহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত। ১৯ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফাইড কপি বা অনুলিপি হাতে পান। রায়ের কপি নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলও। রায়ের দিন আদালত ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন। সোমবার যে অনুলিপি দেওয়া হয়েছে তা ১১৭৪ পৃষ্ঠার।এদিকে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি এতিম তহবিলের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে। পরিমাণের দিক থেকে তা বর্তমান সময়ে অনেক বেশি।
[স্বামীর ১০ ডলারের ভ্যালেন্টাইনস গিফটে ৬৪ লক্ষের জ্যাকপট জিতলেন স্ত্রী]
সর্বশেষ খবর
-
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার
-
৩১৩ কোটি টাকা বরাদ্দ, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
ইনস্টাগ্রামে যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট! বিতর্কে মেটা
-
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছোল ভারত, কোথায় বাংলাদেশ-পাকিস্তান?
-
চুরি বন্ধ হতেই হু হু করে বাড়ছে রাম মন্দিরের আয়, দৈনিক কত অনুদান জমা পড়ছে দানবাক্সে?